admin

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

কানাইঘাটে প্রবাসীর বাড়িতে প্রভাবশালী মহলের হামলা

কানাইঘাটে প্রবাসীর বাড়িতে প্রভাবশালী মহলের হামলা
  • অন্তঃসত্ত¡া নারীসহ আহত ১৫, লুটপাট

ইকবাল বাহার, কানাইঘাট:

সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে একটি প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। এতে এক অন্তঃসত্ত¡া নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলার সময় নগদ ২ লক্ষ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে ৫নং বড়চতুল ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর চাচা ফখরুল ইসলাম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়ারপাড় গ্রামের এজমাল ফান্ড ও হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে মুজিবুর রহমান, আলী আহমদ ও মুহিবুর রহমান গংদের সাথে প্রবাসী মিসবাহ উদ্দিনের বাবা জবরুল ইসলাম ও চাচা ফখরুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় সাড়ে তিন মাস আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপোষ-নিষ্পত্তি করে দেন।

তবে অভিযোগ রয়েছে, মুজিবুর রহমান গংরা সালিশি সিদ্ধান্ত অমান্য করে প্রতিপক্ষকে ‘একঘরে’ করার ঘোষণা দেয়। তারা ভুক্তভোগী পরিবারটিকে মসজিদে নামাজ আদায়ে বাধা, যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি এমনকি শিশুদের মক্তবে আরবি শিক্ষা গ্রহণও নিষিদ্ধ করে। এ নিয়ে গত ২০ এপ্রিল ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে গ্রামের রাস্তায় ফখরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি ভাই জবরুল ইসলামের ঘরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে তাÐব চালায়। ঘর লক্ষ্য করে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী লখাইরগ্রাম, বড়চতুল ও মালিগ্রামের বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

হামলায় প্রবাসী মিসবাহ উদ্দিনের অন্তঃসত্ত¡া স্ত্রীসহ ১৫ জন আহত হন। গুরুতর আহত জাবেল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ফখরুল ইসলামকে সাহায্য করতে আসা হাসন মিয়ার বাড়িতেও হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী জবরুল ইসলাম অভিযোগ করেন, “হামলাকারীরা শিশু-নারীদেরও রেহাই দেয়নি। আমার ছেলের বিদেশ থেকে পাঠানো ২ লক্ষ টাকা চাউলের ড্রামে রাখা ছিল। সুয়েবুর রহমান ও তার সহযোগীরা দা উঁচিয়ে ভয় দেখিয়ে সেই টাকা ও দামি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুতলিব বলেন, “মুজিবুর রহমান ও আলী আহমদ গংরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষের ওপর জুলুম চালায়। ন্যায়ের পক্ষে কথা বলায় তারা আমাকেও হুমকি দিচ্ছে।”

বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, “আমরা বিরোধটি মীমাংসা করে দিয়েছিলাম, কিন্তু তারা মুরব্বিদের সিদ্ধান্ত উপেক্ষা করে হামলা চালিয়েছে। বর্তমান সরকার কোনো অন্যায় প্রশ্রয় দেয় না। আমি শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রæত হস্তক্ষেপ কামনা করছি।” কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি দাপ্তরিক কাজে জেলার বাইরে থাকায় বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অভিযোগে মুজিবুর রহমান, সুয়েবুর রহমান, আলী আহমদ, মুহিবুর রহমান, সানাজ উদ্দীন, মুন্না, সালমান, লোকমানসহ ৪১ জনকে নামীয় আসামি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

মো.জুনেদ আহমদ ফ্রান্স: ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

সহিদুর রহমান বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়