admin
প্রকাশিত: 10:42 AM, May 10, 2026
সিলেটের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘আলফা কমিউনিটি’-র উদ্যোগে আয়োজিত জমকালো মিউজিক্যাল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে দিনব্যাপী এই কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সফল করতে সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা।
শনিবার দুপুরের পর থেকেই তারুণ্যের পদচারণায় মুখর হয়ে ওঠে লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণ। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘সোনার বাংলা সার্কাস’, ‘কার্নিভাল’ এবং ‘আফটারম্যাথ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে হাজারো দর্শককে মুগ্ধ করে। এছাড়াও স্থানীয় ও উদীয়মান বেশ কিছু ব্যান্ড দল এতে অংশ নেয়। আয়োজকদের তথ্যমতে, সিলেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তদারকিতে অগ্রণী ভূমিকা পালন করেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক আবু তানিম। এছাড়া প্রশাসনিকভাবে সহযোগিতা করেন করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, এবং অনুষ্ঠানটি সফল করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা এবং তদারকি করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমেদ নাহিদ।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে পাশে থাকে। শিক্ষার্থীদের সৃজনশীল কাজের অংশ হিসেবে এই মিউজিক্যাল প্রোগ্রামে তারা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের এমন ইতিবাচক উদ্যোগে ছাত্রদল পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিপুল সংখ্যক মানুষের ভিড় থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আগত দর্শক ও আয়োজক কমিটি। কনসার্ট শেষে উপস্থিত শিক্ষার্থীরা এমন সুস্থ বিনোদনমূলক আয়োজনের জন্য আয়োজক ‘আলফা কমিউনিটি’ এবং বিশেষ সহযোগী রেজাউল হাসান কয়েস লোদীসহ ছাত্রদল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।