admin

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

জিন্দাবাজারে সংবাদকর্মীর ওপর হামলা কাচ্চি ডাইনের ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জিন্দাবাজারে সংবাদকর্মীর ওপর হামলা কাচ্চি ডাইনের ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় মোটরসাইকেল পার্কিং ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেস্টুরেন্টকর্মীদের সহযোগিতা ও বহিরাগতদের হামলায় আহত হয়েছেন সংবাদকর্মী হৃদয় আহমদ শিমুল (২২)। গত ১০ মে তারিখের এই ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে জিন্দাপীর (রহ.) মাজার সংলগ্ন ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের সামনে ও ভেতরে এই হামলার ঘটনা ঘটে। বাদী হৃদয় আহমদ শিমুল অভিযোগ করেন, বাইক পার্কিংকে কেন্দ্র করে তার কাছে চাঁদা দাবি করা হয়। এর প্রতিবাদ জানালে কাচ্চি ডাইনের স্টাফদের সহযোগিতায় একদল বহিরাগত তার ওপর অতর্কিত হামলা চালায়।

আহত শিমুলকে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় কাচ্চি ডাইন জিন্দাবাজার শাখার ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন মোঃ শরিয়ত উল্লাহ (৩৫), শাখা ম্যানেজার, হুসাইন (১৮), কর্মচারী, শাহিন (৩০), কর্মচারী. আহমদ (২৬), কর্মচারী। এছাড়াও সিকিউরিটি গার্ড ও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে কাচ্চি ডাইনের জিন্দাবাজার শাখার ক্যাশিয়ার মোঃ ওমর ফারুক জানান, সংবাদকর্মীদের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তার দাবি, মূল ঘটনাটি ঘটেছিল বহিরাগতদের সঙ্গে। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য চাপ সৃষ্টি করা হলে ম্যানেজার তাদের বোঝানোর চেষ্টা করেন যে নির্দিষ্ট স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে ছিল। পরে সমাধানের জন্য তাদের নিচতলায় নিয়ে যাওয়া হলে বহিরাগতরা আবারও হামলা চালায়। এই বহিরাগতদের সাথে রেস্টুরেন্টের কোনো সম্পৃক্ততা নেই।”

ঘটনার খবর পেয়ে ওই রাতেই সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য কাচ্চি ডাইনের দুই কর্মচারীকে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অমিত সাহা জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

 


সর্বশেষ সংবাদ

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়

সারাদেশের মতো জকিগঞ্জ সীমান্তেও সতর্ক অবস্থানে বিজিবি

সারাদেশের মতো জকিগঞ্জ সীমান্তেও সতর্ক অবস্থানে বিজিবি

সীমান্ত এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জকিগঞ্জ সিলেট থেকে : সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সতর্ক ও

প্রফেসর ইউনূস ও হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনানুষ্ঠানিক মতবিনিময়:

প্রফেসর ইউনূস ও হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনানুষ্ঠানিক মতবিনিময়:

ফ্রান্স প্রতিনিধি: মঙ্গলবার ০২/০৬/২০২৬ইং অধ্যাপক মুহাম্মদ ইউনূস হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন। প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক