admin
প্রকাশিত: 11:39 AM, December 7, 2025
বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে এসব পরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে গণসংযোগকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেতো একসময়। কালের পরিবর্তনে সেটি হারিয়ে গেছে। দেশি মাছ তো নেই বললেই চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে সিলেটের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটের বেকার তরুণ ও যুবকদের কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। আধুনকি ও নতুন পদ্ধতিতে সিলেটে মাছ চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। এতে করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বেকারত্ব দূর হবে।
তিনি আরও বলেন, সিলেটে প্রতিদিন ১২ লক্ষ ডিমের চাহিদা রয়েছে। কিন্ত স্থানীয়ভাবে মাত্র দুই লাখ ডিম উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বাহির থেকে আনা হয়। জনগণের রায় নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পেলে তরুণ-যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের এই ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করা হবে ইনশাআল্লাহ।

কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজের অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেলের পরিচালনা নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী, অধ্যাপক পার্থ সারথি নাথ।
এদিকে, লালবাজার ও জেল রোড এলাকা ছাড়াও মহানগরের বিভিন্ন স্থানে রবিবার দিনভর গণসংযোগ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া তাঁর সমর্থনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পৃথকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাড়ার চায়ের দোকান থেকে গৃহিনীর রান্নাঘর-সবখানে খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষ প্রতীকের জোর আলোচনা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের ভোটাররা।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই