admin

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৬

তারাপুরে মাদক সম্রাট সমর’র রাজত্ব: ধ্বংসের মুখে যুবসমাজ

তারাপুরে মাদক সম্রাট সমর’র রাজত্ব: ধ্বংসের মুখে যুবসমাজ

প্রশাসন ও সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে প্রকাশ্যেই চলে রমরমা মাদক বাণিজ্য; নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার:
সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই মাদক সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন স্থানীয় বাসিন্দা সমর রায়ের হাতে। বাগানের যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রকাশ্যেই গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ উঠেছে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কারবারে লিপ্ত হচ্ছেন সমর, যা স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, সমর রায় তারাপুর চা বাগানের মাদক ব্যবসার মূল হোতা এবং গডফাদার। সে তার নিজ ঘরে বসে প্রকাশ্যেই যুবকদের কাছে মাদক সরবরাহ করে। তার প্ররোচনায় বাগানের অনেক সাধারণ পরিবারও এখন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। তদন্তে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসাধু কিছু গণমাধ্যমকর্মীকে অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে সমর তার এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। এমনকি পুলিশ বা র‌্যাবের অভিযানের আগে সোর্সদের মাধ্যমে খবর পেয়ে সে সুকৌশলে মাদক সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে।

সমর রায়ের সিন্ডিকেটের সদস্যরা মাঝে মধ্যে ধরা পড়লেও মূল হোতা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি তারাপুর চা বাগানে পৃথক তিনটি বড় অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ, ডিবি ও র‌্যাব।

জালালাবাদ থানা পুলিশের অভিযান: গত ২৫ এপ্রিল রাতে তারাপুর চা বাগানের হাজরাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বিপন উরাং (৩২) কে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রিনা মোদী (৪৫) এর ঘর থেকে আরও ২০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা (নং-২০/২৫/৪/২৬) দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের অভিযান: মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ অক্টোবর তারাপুর বাগানের বাধামুড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২৪০ টাকাসহ শিল্পী চাষা (২১) ও পিঙ্কি চাষা (৩০) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

র‌্যাব-৯ এর অভিযান: গত ২৯ এপ্রিল রাতে র‌্যাবের একটি দল তারাপুর বাগান এলাকায় অভিযান চালিয়ে ৯.৬ কেজি গাঁজাসহ অন্তর পাল ও শিল্পী পাল নামে দুই কারবারিকে আটক করে।
তারাপুর বাগানের বাসিন্দারা জানান, সমরের এই মাদক ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও পারিবারিক কলহ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই গডফাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পুরো এলাকার যুবসমাজ চিরতরে ধ্বংস হয়ে যাবে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বাগানসহ সকল এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।