admin

প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৬

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, জড়িতদের শাস্তি দাবি

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, জড়িতদের শাস্তি দাবি
সিলেটের সংবাদ ডেস্ক: 
জগন্নাথপুরে ফেসবুক পেজে ভিডিও ক্লিপ তৈরি করে এলাকার সামাজিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি এখলাছুর রহমান তালুকদার নিক্সন। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়ে ফেসবুক পেজে অপপ্রচার চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা এখলাছুর রহমান তালুকদার নিক্সন বলেন, তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২১ এপ্রিল ফেসবুকে ‘সিটিজি ক্রাইম টিভি’ নামের একটি পেজে নারী কণ্ঠে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেখানে জগন্নাথপুরের একটি খবর উপস্থাপনের শেষ পর্যায়ে তার নাম এবং এলাকার সামাজিক ব্যক্তি হাজী আব্দুন নুর মিয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হয়। ভিডিওতে এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ আনা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর জগন্নাথপুর, সুনামগঞ্জ ও সিলেটের মূলধারার গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সামছুর রহমান এ ঘটনার সঙ্গে জড়িত।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামছুর রহমানের বড় ভাই আওয়ামী কমিটির সদস্য জয়নাল আবেদীন গ্রামের শতবর্ষী একটি সার্বজনীন পঞ্চায়েতি কবরস্থান প্রতারণার মাধ্যমে তার বাবার নামে রেকর্ড করিয়ে নেন। এ ঘটনায় গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ১০১ জনের স্বাক্ষরসংবলিত আবেদন সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় পঞ্চায়েতের পক্ষে চূড়ান্ত রায় দেন।
এখলাছুর রহমান তালুকদার নিক্সন বলেন, ওই ঘটনার জের ধরেই একটি চক্র তার ও এলাকার সামাজিক ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, সামছুর রহমান নিজেকে ‘সিটিজি ক্রাইম টিভি’ পেজের বিভাগীয় প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তবে কোনো পেশাদার সাংবাদিক বা গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘সিটিজি ক্রাইম টিভি’ নামে যে পেজ পরিচালিত হচ্ছে সেটিরও কোনো সরকারি অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাই এ চক্রের মূল উদ্দেশ্য। এ ঘটনায় তারা সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দীন মিঠু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সিলেট বিভাগীয় মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সেক্রেটারী মনোরঞ্জন তালুকদার, সিলেট মহানগর মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি ও বিভাগীয় সহ-সভাপতি মনসুর আহমদ লস্কর ও সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।