admin

প্রকাশিত: ৫:৫৭ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রুবেল আহমদ:
সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষার্থী  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কীতিশ চন্দ্র বনিকের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এরআগে, শুক্রবার বিকেল প্রায় ৫ টার দিকে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শান্তসহ  শাবিপ্রবি পড়ুয়া ১১ জন সহপাঠী মিলে  বিছনাকান্দিতে ঘুরতে আসে। বিকেলের দিকে তারা ৫ জন মিলে নদীর পানিতে জিরো পয়েন্টে  গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে শান্তসহ তিন জন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নৌকা নিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় শান্ত।
খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পড়ে ঘটনার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।