admin
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬
মোঃ আল আমীন, জগন্নাথপুর:
রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব দিকের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি ভারী বর্ষনে রাস্তার অনেকাংশ ধসে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও ধসে যাওয়া সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া জরুরী রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা। গ্রামের গুরুত্বপূর্ন এই সড়ক ব্যবহার করে স্থানীয় মসজিদ, মন্দির, ঈদগাঁ ও কবরস্থানে যাতায়াত করেন এলাকাবাসী। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছেন এই গ্রামের সাধারণ মানুষকে। জানাজা ও দাফনের সময়ও কবরস্থানে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রৌয়াইল গ্রামের বাসিন্দা সমাজ কর্মী আব্দুল বাছিত জানান, রাস্তাটি ধসে গিয়ে ও বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারনে অনেক সময় সিএনজি, অটোরিকশা ও মালবাহী ছোট- ছোট গাড়ীর চালকরা এ সড়কে যেতে অনীহা প্রকাশ করেন। যার ফলে আমরা গ্রামবাসী অসুস্থ রোগী পরিবহন ও কৃষি কাজে সমস্যার মধ্যে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা সড়টি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল শনিবার শাখা
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে