admin

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরী ও তার মা গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে শ্লীলতাহানি বা অপহরণের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই নৃশংস ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নয়াপাড়া বীর মঙ্গল হাওর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম (৫২) ওই এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। আহতরা হলেন প্রবাসী আম্বিয়ার স্ত্রী সাজনা বেগম (৩০) এবং তার মেয়ে হাবিবা আক্তার (১২)। আহত হাবিবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঘরের দরজা খোলা থাকায় বাতাস প্রবেশ করছিল। এ সময় সাজনা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান, এক ব্যক্তি তার পাশে শুয়ে থাকা মেয়ে হাবিবা আক্তারের ওপর ঝুঁকে রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্ত হাবিবার মুখ চেপে ধরে তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সাজনা বাধা দিতে গেলে হামলাকারী তার হাতে কামড় দেয়। একপর্যায়ে মা-মেয়ের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হাবিবা চিৎকার করতে থাকলে দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন দিলারা বেগম। তিনি এগিয়ে এসে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

আহত সাজনা বেগম দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে অন্তত একজনকে তিনি চিনতে পেরেছেন। তার এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ও এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পেছনে শুধুমাত্র শ্লীলতাহানির চেষ্টা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া আশপাশের লোকজনের বক্তব্য, সম্ভাব্য পূর্বশত্রুতা, ঘটনাস্থলের আলামত এবং হামলাকারীদের চলাচলের পথ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি সন্দেহভাজনদের নজরদারিতেও রাখা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, নিহত দিলারা বেগমের তিন ছেলে ও এক প্রতিবন্ধী মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ: রেজাউল করিম জালালী

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ: রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল শনিবার শাখা

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান চৌধুরী

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট