admin
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে কাজ করছেন। রেমিটেন্স প্রেরণের পাশাপাশি তারা নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেই সুবাদে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থাও এই উন্নয়নের অংশীদার। তাদের আজকের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।
তিনি গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গ্রামের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া বুধুর সভাপতিত্বে ও জাবেদুর রহমান রিপনের সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী বিলাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি, শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, গোলাপগঞ্জ শ্রমিকদল সহসভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ শ্রমিকদল সভাপতি আব্দুল হাফিজ, যুবদল নেতা সুহেল আহমদ, রুহেল আহমদ, সুমন আহমদ, নজরুল ইসলাম, বদরুল আলম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ ও মারজান আহমদ প্রমুখ।
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল শনিবার শাখা
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে
সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট