admin

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

আরিফুল হকের পারফরম্যান্স ছিল বিস্ময়কর: খন্দকার মুক্তাদির

আরিফুল হকের পারফরম্যান্স ছিল বিস্ময়কর: খন্দকার মুক্তাদির

সিলেট বিএনপিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভক্তি ও ‘দুই বলয়’ নিয়ে নানা আলোচনা থাকলেও, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আরেক উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরিফুল হক চৌধুরীর ১০ বছরের মেয়র পদের মেয়াদকালকে ‘বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা আরিফুল হকের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে খন্দকার মুক্তাদির বলেন, মেয়র হিসেবে আরিফুল হকের পারফরম্যান্স অনেক ভালো ছিল। বিরোধী দলের মেয়র হয়েও প্রতিকূলতার মধ্যে তিনি যে কাজ করেছেন, তা অবিশ্বাস্য। পূর্বসূরী বদরউদ্দিন আহমদ কামরানের সাথে তুলনা করলে তাঁকে হাই মার্ক দিতেই হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, আরিফ খাল উদ্ধারের চেষ্টা করেছেন, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করেছেন এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন।

আরিফের ব্যক্তিগত প্রশংসা করলেও তৎকালীন সিটি করপোরেশনের সার্বিক বরাদ্দের বিষয়ে সমালোচনা করেন মুক্তাদির। তিনি বলেন, খুলনা বা রাজশাহীর তুলনায় সিলেট সিটি করপোরেশন অনেক কম বরাদ্দ পেয়েছে। তখনকার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে সিলেট সেই পরিমাণ উন্নয়ন বরাদ্দ পায়নি যা অন্য শহরগুলো পেয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের জন্য পরিকল্পিত উন্নয়ন ও বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি।

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন। স্থানীয় রাজনীতিতে এই দুই নেতার অনুসারীদের মধ্যে প্রায়ই দূরত্বের খবর পাওয়া যায়। তবে নির্বাচনের প্রাক্কালে মুক্তাদিরের এমন ইতিবাচক মন্তব্য দলের ঐক্যকে আরও মজবুত করবে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মুক্তাদির তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে সিলেটের উন্নয়ন ও সুশাসনের রোডম্যাপ তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে