admin
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ ভারতীয় পণ্য এবং সীমান্ত রক্ষী বাহিনী কিংবা আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সামান্য কিছু আটক করতে পারলেও ধরাছোয়ার বাইরে বেশীরভাগ চোরাচালানী পণ্য ও চোরাচালানের গডফাদাররা। আর এই সকল অবৈধ পণ্য সিলেট নগরীর কালিঘাটে প্রবেশ করিয়ে বিক্রয় করার মূলহোতা হচ্ছেন ছড়ারপাড় সুগন্ধা-১৩নং বাসার রুমেল আহমদের পুত্র ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাহী, তার সহযোগি মাছুম আহমদ ও সাদ্দাম আহমদ। এই বিষয়ে অনুসন্ধানে জানা গেছে চোরাচালানের গডফাদার রাহী, মাছুম ও সাদ্দাম সবকিছু ম্যানেজ করে অবৈধভাবে আসা পণ্য বিক্রয় করে আসছে। রাহী ও তার সহযোগিদের গোপন আস্তানা সোবহানীঘাট সবজির বাজারে। সেখানে রাত দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত তার অবৈধ টাকার ভাগভাগি করেন। রাহী ৫ই আগস্টের পূর্বে প্রকাশ্যে ছাত্র-জনতার উপর হামলা চালায়। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। এসএমপির কোতোয়ালী থানায় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়ের কৃত ৪টি মামলার আসামী। একাধিক মামলায় রয়েছে ওয়ারেন্ট। নগরীর পাইকারী বাজার কালীঘাটে রীতি মতো অপেন ভুঙ্গা পণ্য এক সিন্ডিকেট কে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় চোরাচালান মালামাল ব্যবসা করছেন। প্রতিদিনই খবরের পাতায় উঠে আসছে সিলেট সীমান্তে চোরাচালানের খবর। এ নিয়ে সরকারের উর্দ্ধতন মহল থেকে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত সদস্যরাও নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
ভারতীয় পণ্য অবাধে প্রবেশ করায় একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে। তারা সরকারকে রাজস্ব দিয়ে বিধি মোতাবেক পণ্য আমদানী করতে গিয়ে গুনছেন লাখ লাখ লোকসান। অন্যদিকে অসাধু কিছু সদস্যের সহায়তা চোরাকারবারীরা আঙ্গুল ফুলে কলাগাছ বলে গেছেন। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও বিয়ানীবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসছে ভারতীয় পণ্য। প্রতিদিনই কোন না কোন সংস্থা আটক করলেও বেশীরভাগ রয়ে যায় ধরাছোয়ার বাইরে।
সম্প্রতি বাংলাদেশ ভারতের সাথে নানান ইস্যুতে দুদেশের সম্পর্কের অবনতি ঘটলেও থেমে নেই চোরাকারবারীরা। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সীমান্ত জুড়ে কড়া শর্তকতা থাকার নির্দেশনা দিলেও মানছে না চোরাকারবারীরা। বাংলাদেশ বর্ডারগার্ডের কিছু অসৎ সদস্যের কারনেই দেশে অবাধে প্রবেশ করতে ভারতী পণ্য। দেশ থেকে পাচার হচ্ছে বিদেশ থেকে আমদানী করা রসুন ও সিরামিক পন্য। এ ছাড়াও সুনামগঞ্জ জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, দোয়ারাবাজার ও ছাতক সীমান্ত দিয়েও রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আধারে প্রবেশ করছে ভারতীয় পণ্য পেঁয়াজ, চিনি, মাদক, অস্ত্র, মোটরসাইকেল সামগ্রীসহ অনেক পণ্য।
সিলেট পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ পুলিশের সদস্যরা কঠোর অবস্থানে থাকায় প্রতিদিনই চোরাচালানী পণ্য জব্দ করা হচ্ছে এবং চোরাচালানের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। চোরচালানের সাথে কোন পুলিশ সদস্যের জড়িত থাকার তথ্য প্রমানাদি পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক