admin
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬
সিলেটের সংবাদ পত্রিকায় ০৫/০৩/২০২৬ ইং এবং বিভিন্ন সংবাদপত্র সহ কন্টেনক্রিয়েট করে মাহবুব, আব্দুল বাছিত, আখতার সিদ্দিকী বাবলু ও কবির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নিতি সিন্ডিকেট নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তাহা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখিত সংবাদ মোটেই সঠিক নয় এবং প্রতিবেদকের একান্ত মনগড়া। এ সংবাদের বিষয়ে তথ্যের বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের নেতিবাচক ধারণা সৃষ্টির প্রয়াস নিয়েছেন। সংবাদে উল্লেখ করা হয়েছে সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে সিটি কর্পোরেশনকে জিম্মি করে আমরা সম্পদের পাহাড় গড়ে তুলেছি। প্রকৃত তথ্য হলো এসেসমেন্ট কার্যক্রম প্রায় ৩/৪ বছর থেকে বন্ধ রয়েছে এবং ২০২৩ সাল থেকে এসেসমেন্টে সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক এর পূর্বে ঐ শাখার দায়িত্বশীলরা বর্তমানে অন্য শাখায় ওএসডি হয়ে রয়েছেন। এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন পরিষদ সাধারণ সভার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে উক্ত শাখা থেকে শাস্তি সরূপ অন্য শাখায় ওএসডি করে রেখেছেন এবং জনগুরুত্বপূর্ন শাখায় কোন দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য যে, সিলেট সিটি কর্পোরেশন কিছু অসাদু কর্মকর্তা/কর্মচারী তাদের দুর্নীতি ও জালিয়াতির কারনে চাকুরী পদ হারিয়েছেন এবং অন্যত্র শাখায় বদলি হয়ে দীর্ঘদিন যাবত সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের নামে বিভিন্ন পত্র-প্রত্রিকায়, ফেইসবুক, কন্টেনক্রিয়েট করে দুর্নাম ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যাহা আমাদেরসহ কর্মকর্তা/কর্মচারীদের সমাজিক মর্যাদা ও পারিবারিক সম্মান, আত্মীয় স্বজনসহ সুনামধন্য সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের জনসাধারণের নিকট ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যেসব দুনীতির কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে সেসব কার্যক্রম অর্থাৎ এসেসমেন্ট/রি-এসেসমেন্ট কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া আখতার সিদ্দিকী বাবলুর সাথে প্রধান এসেসর আব্দুল বাছিতের আত্মীয়তার সম্পর্ক না থাকার পরেও আত্মীয় বলে সংবাদ প্রচার করা হচ্ছে। যা অপপ্রচারমুলক ও বিভ্রান্তিকর।
এইসব মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ থেকে সিলেটের সম্মানিত সাংবাদিকবৃন্দকে সঠিক তথ্য যেনে সংবাদ প্রচারে বিনীত অনুরোধ রইলো এবং সিলেটের সম্মানিত জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইলো।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আবাদগাঁও গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নট সংকীর্তন শিল্পী সর্বজন শ্রদ্ধেয় নীলমনি শর্মা
‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক চরম দুর্ভোগের নাম। দীর্ঘ
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকার ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ করা
অবৈধ পথে বিদেশ গিয়ে অনেকের স্বপ্নের সমাধি হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদনির্ভর হয়ে পড়ায় এবং কারিগরি দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে
যুক্তরাষ্ট্র সফররত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, “আমি সিলেট-৪ আসনের এমপি