admin

প্রকাশিত: 7:26 AM, July 28, 2026

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার:
সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম পর্বে বিস্তারিত তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় সচেতন মহল। তবে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁসের পরও দমে যাওয়া তো দূরের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই তিন গডফাদার এখন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের নজরদারি এড়াতে তারা চোরাচালানের কৌশল আরও সুনিপুণ ও আগ্রাসী করেছে। লালাদিঘীর পাড় এলাকার গোপন গোডাউনগুলো থেকে এখন শুধু রাতের আঁধারে নয়, দিনের আলোতেও নিজস্ব ‘লাইনম্যান’ ও সশস্ত্র পাহারায় মালামাল খালাস ও সরবরাহ করা হচ্ছে। যেকোনো মূল্যে চোরাই সাম্রাজ্য টিকিয়ে রাখতে সিন্ডিকেটের সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি মরিয়া।
একাধিক চোরাচালানের মামলা থাকার পরও কীভাবে এই চক্র বছরের পর বছর বুক ফুলিয়ে এই ব্যবসা চালাচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটের মূল চালিকাশক্তি হলো প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লা বিভিন্ন প্রভাবশালী ও বড় বড় রাজনৈতিক নেতাদের নাম ও পরিচয় ভাঙিয়ে এলাকায় নিজেদের একক আধিপত্য বজায় রেখেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা বা স্থানীয় সচেতন কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এই ‘বড় নেতাদের’ পরিচয়কে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয়ের প্রভাব খাটিয়েই দীর্ঘদিন ধরে কোনো বাধা ছাড়াই হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাই পণ্য সিলেটে প্রবেশ করাচ্ছে এই চক্র।
এই চক্রের নেপথ্য নায়কদের অতীত খতিয়ান অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সরকারি রেকর্ড ও নথিপত্র ঘেঁটে দেখা যায়, এই সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় শুল্ক ফাঁকি ও চোরাচালানের একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে।
সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও পুলিশের অভিযানে বিভিন্ন সময় কোটি কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় দায়ের করা মামলায় তাদের নাম বারবার আসামি হিসেবে উঠে এসেছে। কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে, দাগী আসামি হওয়া সত্ত্বেও প্রভাবশালী নেতাদের পরিচয় ব্যবহার করায় তারা সবসময় জামিনে বা পর্দার আড়ালে থেকে বীরদর্পে অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। আইনের ফাঁকফোকর গলে বারবার বেরিয়ে আসায় তারা এখন স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না, যা তাদের দিন দিন আরও বেশি অনিয়ন্ত্রিত ও বেপরোয়া করে তুলেছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো