admin

প্রকাশিত: 4:47 AM, December 24, 2025

সিলেটে যাত্রাবিরতি করে ঢাকা ফিরছেন তারেক রহমান, ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

সিলেটে যাত্রাবিরতি করে ঢাকা ফিরছেন তারেক রহমান, ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুণ্যভূমি সিলেটসহ পুরো দেশ এখন উৎসবের আমেজে ভাসছে।

বিশেষ করে, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে—এই খবরে সিলেটে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

জানা গেছে, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। কারিগরি ও যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না এবং দলীয় নেতাকর্মীদেরও বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিমানবন্দর এলাকায় ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম করতে দেওয়া হবে না।

তারেক রহমানকে বরণ করতে এবং রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা সভায় যোগ দিতে সিলেট থেকে প্রায় ৭০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, মহানগর ও সদর উপজেলা থেকেই প্রায় ৫০ হাজার লোক ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে অনেকে পৌঁছে গেছেন, বাকিরা আজ বুধবার রাতের মধ্যে রওয়ানা হবেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী বিশাল বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। ট্রেনগুলোতে বাড়তি বগি যুক্ত করা হয়েছে এবং টিকিট অনেক আগেই ফুরিয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে এখন কেবল একটাই আলোচনা—তারেক রহমানের ফেরা। ঢাকামুখী সব পরিবহনের টিকিট আগেই শেষ। মানুষ তাদের প্রিয় নেতাকে একনজর দেখতে উন্মুখ হয়ে আছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর তারেক রহমান ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এরপর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন।


সর্বশেষ সংবাদ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও