admin
প্রকাশিত: 12:45 PM, December 24, 2025
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের পুরনো আমলাতান্ত্রিক ও নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সকলকে নিজের জায়গায় আগে পরিবর্তিত হতে হবে। নিজে পরিবর্তন না হয়ে অন্যকে বদলানোর চেষ্টা হবে বৃথা।
বুধবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিভিন্ন দপ্তরের মাসিক কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভাগীয় কমিশনার বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কৃষি জমিতে সার প্রয়োগে কৃষকদের সচেতন করা এবং সেচ প্রকল্পের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন। এছাড়া ক্ষুদ্র খামারী ও দেশীয় জাতের গরুর জন্য পরিকল্পিত ব্রিডিং কর্মসূচি গ্রহণের তাগিদ দেন। শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা এবং পাসপোর্ট অফিসের আশপাশ দালালমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারী ও নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে অহেতুক গাছপালা কাটা না হয়, সেদিকে কঠোর নজর রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।
সভায় জানানো হয় যে, আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষ্যে সিলেট বিভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ১ জানুয়ারি মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।