admin
প্রকাশিত: 2:14 PM, December 7, 2025
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের বৃহত্তম জলমহাল ‘হাওরখাল’ বিলে মাছ লুটের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন।
রোববার দুপুরে লিখিত বিবৃতিতে তিনি বলেন—একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর এবং বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমদ মিঠু, সাবেক চেয়ারম্যান নছিব আলীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। প্রকৃত লুটকারিদের আড়াল করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জয়নাল আবেদিন তিনি আরও বলেন, “২৫ তারিখে সারা রাত যারা মাছ লুট করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে আমাদের নামে গুজব রটানো হচ্ছে। ৫–৬ দিনের মাছ ধরাকে ১৭ দিন দেখানো, ৫–৬ লাখ টাকার মাছ বিক্রিকে ২ কোটি বানানো—এসবই বিভ্রান্ত করার চেষ্টা। কয়েকজন ব্যক্তি অর্থের বিনিময়ে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি অভিযোগ করেন, ফেসবুকের কিছু ফেইক আইডি ও স্বার্থান্বেষী একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাদের হেয় প্রতিপন্ন করছে।
মাছ লুটের ঘটনায় ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তফশিলদার) ৪০–৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ওই মামলায় সাক্ষী হিসেবে তাঁর নাম দেওয়া হয়েছে।
জয়নাল আবেদিন বলেন, আমি কোনো পক্ষভুক্ত নই। বিলের মালিকও নই। ঘটনাস্থলে গিয়েছিলাম—দেখে চলে এসেছি। তাই তফশিলদার আমাকে সাক্ষী হিসেবে দিয়েছেন। এখনও কেউ আমার সাক্ষ্য নেননি। নিলে আমি যা দেখেছি সেটাই বলব।
হাওরখাল বিলে মাছ লুটের ঘটনায় দায়ের করা মামলায় প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, অপপ্রচার থামান। হিংসা–প্রতিহিংসা কারও জন্য কল্যাণ বয়ে আনে না।
এদিকে মামলার পর প্রশাসন ‘হাওরখাল’ জলমহালের জন্য একটি তদারকি ও রক্ষণাবেক্ষণ কমিটি গঠন করে। পরে সোমবার দুপুরে জলমহালটি প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, হাওরখাল বিলের তদারকি ও রক্ষণাবেক্ষন সেচ্ছাসেবী কমিটির সদস্য বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা নায়াবে আমীর ফয়সল আহমদ, এনসিপির তামিম আহমদ ও গণঅধিকার পরিষদের আব্দুর নুর তালুকদার সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ও বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ।
নিলামে ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হয়ে জনকল্যাণ মৎস্যজীবী সমবায় সমিতি জলমহালটি গ্রহণ করে। ভ্যাট ও করসহ মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,