admin

প্রকাশিত: 5:54 AM, December 27, 2025

সালতামামি-২০২৫: বছরজুড়ে হাজারো খুন নড়বড়ে নিরাপত্তা

সালতামামি-২০২৫: বছরজুড়ে হাজারো খুন নড়বড়ে নিরাপত্তা

সিলেটের সংবাদ ডেস্ক: চলতি বছরে সারা দেশে হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে। মাদক ও সাইবার অপরাধে জড়িত প্রায় ১০ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নড়বড়ে ছিল মানুষের নিরাপত্তা। দিনের আলোয় অপরাধ হয়েছে নিয়মিত। জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, দখল, চরদখল ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে শতাধিক সংঘর্ষে প্রাণহানি ঘটেছে।

২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসার পথে ভোলায় ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়। আহত হন তিন শিক্ষার্থী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির চার দিন পর ১০ ডিসেম্বর তার মৃত্যু হয়। এর দুই দিন পর ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও আলমগীর পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করেন। একই দিন ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস (২৮) নামে পোশাকশ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সাল ছিল আইনশৃঙ্খলার জন্য কঠিন এক বছর। জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। বিশ্লেষকরা মনে করছেন, অবৈধ আগ্নেয়াস্ত্র, দুর্বল পুলিশিং এবং গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় সক্রিয় হওয়ার কারণেই একের পর এক প্রকাশ্য হত্যাকাণ্ড ঘটছে।
১৭ নভেম্বর রাজধানীর পল্লবীতে স্থানীয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। তখন গতি বাড়াতে অস্বীকৃতি জানালে তারা রিকশাওয়ালাকেও গুলি করে। দোকানের ভিতর কিবরিয়াকে গুলি করার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা আলোড়ন সৃষ্টি করে।

এরও সাত দিন আগে ঢাকার ব্যস্ততম আদালত এলাকার কাছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করা হয়। একই মাসের শুরুতে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের নেতা সরোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়। ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের বাইরে অপরাধী চক্রের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১২০ জন নিহতের খবর জানিয়েছে। শুধু নভেম্বরে ৯৬টি সহিংস রাজনৈতিক ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে ১২ জন নিহত এবং প্রায় ৮৭৪ জন আহত হয়েছে। অক্টোবরে ৬৪ ঘটনায় ১০ জন নিহত এবং ৫১৩ জন আহত হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মাসে দেশব্যাপী কমপক্ষে ৪ হাজার ৮০৯টি খুনের মামলা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ৩ হাজার ২৩৬টি খুনের মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

আকতার রশিদ চৌধুরীকে ঘিরে তৃণমূল ও ওয়ার্ডবাসীর নতুন স্বপ্ন

দীর্ঘ ত্যাগের মূল্যায়ন ও সমৃদ্ধ ২৬ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড—কদমতলী, দক্ষিণ সুরমার

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

খন্দকার মুক্তাদিরের দূরদর্শী নেতৃত্ব ত্বরান্বিত হবে উন্নয়ন, রূপ নেবে আধুনিক ও নান্দনিক সিলেট

স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্বাঞ্চলের হৃদপিণ্ড হিসেবে খ্যাত আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট আজ এক নবজাগরণের দ্বারপ্রান্তে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

সিসিক নির্বাচনে মেয়র পদে তারুণ্যের নেতৃত্বে নতুন আশার প্রতীক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের আগামী নেতৃত্ব ও মেয়র পদ ঘিরে জাতীয় রাজনীতি ও স্থানীয় অঙ্গনে এখন নানা সমীকরণ ও

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনার শীর্ষে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ

রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়ন। ২০২৪ সালের জুলাই-আগস্টের

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

অনুসন্ধানী প্রতিবেদন-২ :  স্মৃতি ও ঋতি’র পাপের সাম্রাজ্য

* যেভাবে গড়ে উঠল অন্ধকার সাম্রাজ্য, অন্তরালের মদদদাতা ও রমরমা নারী-মাদক বাণিজ্যের আদ্যোপান্ত, প্রভাবশালীদের ছায়াতলে চা বাগান থেকে ফাইভ স্টার

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

দুই সাংবাদিককে নির্যাতন সিলেটে সমাবেশের ডাক সাংবাদিকদের

স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা