admin
প্রকাশিত: 9:34 AM, April 20, 2026
স্টাফ রিপোর্টার:
৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এখনো দাপট চালিয়ে যাচ্ছেন বিতর্কিত অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে বাধা প্রদান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যের সুবাদে তিনি এখনো সাধারণ শিক্ষার্থীদের ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের ঘনিষ্ঠ বন্ধু পরিচয় দিয়ে রিহান উদ্দিন ক্যাম্পাসে একচ্ছত্র প্রভাব বিস্তার করতেন। তিনি স্থানীয়দের কাছে নিজের বাড়ি মৌলভীবাজার এবং সাবেক প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত সখ্যের দোহাই দিয়ে নিজেকে ‘অস্পৃশ্য’ হিসেবে জাহির করতেন। অভিযোগ রয়েছে, পট পরিবর্তনের পর বর্তমানে ভিন্ন কৌশলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি, জুলাই আন্দোলনে যখন ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা চালানো হচ্ছিল, তখন তিনি নেপথ্যে থেকে বাধা প্রদানকারীদের পরোক্ষ সহযোগিতা করেছেন। সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং একাধিক অপরাধে অভিযুক্ত মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈকত চন্দ্র রিমির নানা অপকর্মে অধ্যক্ষ রিহান সায় দিতেন বলে অভিযোগ রয়েছে।
টেন্ডারবাজি ও দুর্নীতিবাজদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত এই কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অধ্যক্ষ রিহান উদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও বিস্তর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে প্রতিষ্ঠানে যোগদানের পর তিনি পুকুরের মাছ এবং ক্যাম্পাসের গাছ সরকারি নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দিয়েছেন। ইনস্টিটিউটের আসবাবপত্র বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের।
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, এমন বিতর্কিত ও আওয়ামী মদদপুষ্ট ব্যক্তিকে দ্রুত অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে একজন ‘ফ্যাসিবাদী দোসর’ কীভাবে এখনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল আছেন, তা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ এবং একজন সৎ ও দক্ষ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।
ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।
ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন
আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও
স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল
স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর