admin

প্রকাশিত: 5:29 AM, April 29, 2026

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা পরিশোধ না করা এবং গ্রামবাসীর ওপর প্রভাব বিস্তারের অভিযোগে অভিযুক্ত পরিবারের দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজারগাঁও সতর গ্রামের বাসিন্দা তাজ উদ্দিনের ঝৈনকার খালের মুখের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। অভিযোগ উঠে, একই থানার বাবুরাগাঁও নিবাসী মর্তুজ আলীর ছেলে আছার উদ্দিন ও তার সহযোগীরা এই চুরির সাথে জড়িত। গরু নিয়ে যাওয়ার সময় আছার উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি (নং- ০১৭১৬৭৭৮২৯৫) দুর্ঘটনাবশত ঘটনাস্থলে ফেলে যান।
ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে গত ২৪ এপ্রিল সতর গ্রামের ভুলাই মিয়ার মধ্যস্থতায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় গরুর মালিককে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। অভিযুক্ত আছার উদ্দিনের পিতা মর্তুজ আলী পরদিন শনিবার বিকেলে ২ লক্ষ টাকা এবং অবশিষ্ট টাকা দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে শনিবার বিকেলে মধ্যস্থতাকারীরা টাকা নিতে গেলে মর্তুজ আলী তার ছেলে আছার উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অজুহাত দেখিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান।
টাকা না দিয়ে সময়ক্ষেপণ এবং টালবাহানা করায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত রবিবার বিকেল ৫টার দিকে সতর টেকার বাড়ি মসজিদের সামনে মর্তুজ আলীর দুই ছেলে বাহার উদ্দিন ও সাহার উদ্দিনকে পেয়ে গ্রামবাসী গরু চুরির টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয়ে গণধোলাই প্রদান করে। খবর পেয়ে ২নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুজ্জামান ও জালালাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়দের অভিযোগ, মর্তুজ আলী ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মের মাধ্যমে শান্ত পরিবেশ নষ্ট করে আসছে। বাবা হিসেবে মর্তুজ আলী ছেলেদের সকল অপকর্মে মদদ দিয়ে থাকেন বলে এলাকাবাসীর দাবি। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মর্তুজ আলীর পরিবার উল্টো ভুক্তভোগী তাজ উদ্দিনের পরিবারকে হয়রানি করছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে মর্তুজ আলী ও তার ছেলেদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তারা হুশিয়ারি দিয়েছেন যে, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ নিজেদের জান-মাল রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এই বিষয়ে জালালাবাদ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার