admin

প্রকাশিত: 10:36 AM, December 20, 2025

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

সিলেট মহানগরীর ৩৭ নং ওয়ার্ডের টিলাগাঁও বাজারে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। গতকাল অসুস্থ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ওয়ার্ড বিএনপির দোয়ার আয়োজন করে। সেই দোয়া মাহফিলে তাঁরা যোগদান করেন। এসময় সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭ বছর সংগ্রাম করেছি, তার নেতৃত্বে জনগণ যদি সমর্থন করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চাই। এই রাষ্ট্র নির্মাণে আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা ইতোপূর্বে তিনবার সরকার গঠন করেছি এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আসুন সবাই মিলে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করি।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এখন প্রয়োজনীয় মেধাবী নেতৃত্ব ও প্রতিভাবান মানুষদের। যারা যথেষ্ট জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংস্কারে ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণ করতে পারবো।

ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবীর শাহীন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, নিহার রঞ্জন পুরকাস্থ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো ও শহীদ ওসমান হাদীসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন