admin

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ। এনিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সভা অনুষ্ঠিত হয়। গত ১৫ মে শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনার এর সাথে উভয় পক্ষ বৈঠকে মিলত হয়। সভায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু বৈঠকে কোনো সুরাহা হয়নি। অবশেষে গত ১৬ মে শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য এম নাসের রহমান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান রিপন এর মধ্যস্থতায় বিরোধ আপাতত মিমাংসা হয়েছে। আগামী ঈদুল আযহার পর উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংসা করা হবে বলে জানা গেছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গউছ, এম নাসের রহমান ও আব্দুর রহিম রিপন এর মধ্যস্থতার পর গত ১৬ মে শনিবার রাতে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের এক বিশেষ সভা কদমতলী বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্রুপের উপদেষ্টা সিলেট-শেরপুর-মৌলভীবাজা-শ্রীমঙ্গল লাইনে চলাচলকারী ননস্টপ এসএমএস সার্ভিসের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোক্তার আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সামছুদ্দিন বাবুধন, সহ সভাপতি হাজী পারভেজ মিয়া, আব্দুল আজিজ, হাজী কয়েছ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ মিমাংসার জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গউছ, সংসদ সদস্য এম নাসের রহমান ও আব্দুর রহিম রিপন এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ ১৮ মে সোমবার থেকে হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না। এক্ষেত্রে রোডপার্মিট বিহীন গাড়িগুলোও চলাচল করতে পারবে না।
সভায় উপস্থিত ছিলেন, গ্রুপের কার্যনির্বাহী সদস্য অরুণ কুমার দেব, হাজী ফরিদুর রহমান, হাজী আফতাব উদ্দিন, হাজী নুর মিয়া, সৈয়দ রৌশন আলী, শ্রী বিজিত তমাল দেব, নুরুল ইসলাম রুপন, লয়লু মিয়া, শ্রমিক উপ-কমিটির সভাপতি বাবরু মিয়, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব