admin
প্রকাশিত: 5:53 AM, May 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের টিলাগড় এলাকায় সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম জুনেদ আহমদ ওরফে ‘ইয়াবা জুনেদ’। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে মাদক ও ছিনতাইয়ের সিন্ডিকেট চালানো এই যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে ভোল পাল্টে বহাল তবিয়তে তার অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টিলাগড় আজাদ গ্রুপের নাম ভাঙিয়ে জুনেদ এলাকায় ওপেন ইয়াবা ব্যবসা ও ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করত। সরকার পরিবর্তনের পর কৌশল পরিবর্তন করলেও তার মূল ব্যবসা এখনো মাদক। অভিযোগ রয়েছে, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু নেতাকে মোটা অংকের মাসোহারা দিয়ে সে এখনো নিজেকে নিরাপদ রেখেছে। তার ছোট ভাই ছাত্রলীগ নেতা হাসান এবং আজাদ গ্রুপের প্রভাবশালী কয়েকজনের সাথে সখ্যতাকে কাজে লাগিয়ে সে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে।
অনুসন্ধানে জানা যায়, জুনেদের বিরুদ্ধে মাদক পাচার, ছিনতাই এবং মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা (ডেবিল মামলাসহ) বিচারাধীন। স্থানীয়দের ভাষ্যমতে, টিলাগড় ও এর আশপাশ এলাকায় ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রির অন্যতম নিয়ন্ত্রক সে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার নির্দেশে ছাত্রলীগের নামধারী কর্মীরা ছিনতাই কার্যক্রম চালায়। আলোচিত ‘ইয়াবা রকি’ এবং ছাত্রলীগের একদল বিতর্কিত কর্মীকে নিয়ে সে নিজস্ব একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেছে।
এলাকাবাসী জানান, জুনেদ ও তার বাহিনী এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। টিলাগড় পয়েন্টের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সে একেক সময় একেক পরিচয় দেয়। আগে ছিল সরাসরি যুবলীগ, এখন বড় নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে আড়ালে থেকে মাদক ব্যবসা চালাচ্ছে। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে।”
এই বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। জুনেদসহ তার সহযোগীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের
চুনারুঘাট প্রতিনিধি: কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার