admin
প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
মানসিক ও শারীরিক অক্ষমতা দেখিয়ে সিলেটে সরকারি চাকরি থেকে আগাম অবসরের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। গত দুই বছরে বিভিন্ন দপ্তর থেকে শতাধিক কর্মকর্তা-কর্মচারী আগাম অবসরের আবেদন জমা দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা, পদোন্নতির সুযোগ কমে আসা, চাকরির পরিবেশে অনাস্থা এবং ব্যক্তিগত ব্যবসায় আগ্রহই এই প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ।
সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ থাকলেও তার আগেই চাকরি ছাড়তে চাইলে প্রয়োজন হয় শারীরিক বা মানসিক অক্ষমতার মেডিকেল সনদ। সিলেটে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১০ জন আগাম অবসরের আবেদন করেছেন। এর মধ্যে ২০২৪ সালেই আবেদন করেছেন ৫২ জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মচারী।
সিলেটের সিভিল সার্জন মো. নাসির উদ্দিন জানান—২০২২ সালে অক্ষম ঘোষণা ১৬ জন, ২০২৩ সালে ১৫ জন, ২০২৪ সালে ২৫ জন। অর্থাৎ তিন বছরে মোট ৫৬ জনকে শারীরিক বা মানসিক কারণে অক্ষম হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আবেদনকারীর উল্লেখিত অক্ষমতা যাচাইয়ের জন্য ফাইল পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রোগের ধরন অনুযায়ী গঠন করা হয় মেডিকেল বোর্ড।
হাসপাতালের সহকারী পরিচালক বদরুল আমিন বলেন, কার কোন সমস্যা, কোন বিশেষজ্ঞের মতামত লাগবে—এসব বিবেচনায় সংশ্লিষ্ট বিভাগীয় ডাক্তার ও অধ্যাপকদের নিয়ে বোর্ড গঠন করা হয়।
বিশিষ্টজনদের মতে—বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা, পদোন্নতির সুযোগ কমে যাওয়া, চাকরিতে অনাস্থা, ব্যক্তিগত ব্যবসা ও বিনিয়োগে বেশি আগ্রহ। এই কারণগুলো মানুষকে দ্রুত চাকরি ছাড়ার দিকে ঠেলে দিচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ-সভাপতি অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠানে জনবল আগেই কম, সেখানে কেউ আগাম অবসর নিলে সেবাদানে বড় ধরনের ঘাটতি তৈরি হয়।
এ নিয়ে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুল আলম শিপন। তিনি বলেন, জাল কাগজপত্র দিয়ে কেউ অক্ষমতার আবেদন করলে সেটা স্পষ্ট ফৌজদারি অপরাধ। এদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
সচেতন নাগরিকরাও একই দাবি তুলে বলেছেন, ভুয়া নথি তৈরি করে কেউ যেন অক্ষমতার সুযোগ নিয়ে চাকরি ছাড়তে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী