admin

প্রকাশিত: 11:32 AM, December 20, 2025

একজন হাদীকে হত্যা করলে লক্ষ্য হাদী জন্ম নেবে: ডিসি সারওয়ার আলম

একজন হাদীকে হত্যা করলে লক্ষ্য হাদী জন্ম নেবে: ডিসি সারওয়ার আলম

স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, যারা মনে করে একজন শরীফ ওসমান হাদীকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল স্বর্গে বাস করছেন। একজন হাদীকে হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাদী জন্ম নেবে।

গতকাল শনিবার জোহরের নামাজের পর সিলেট কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের মূল লক্ষ্য। এ ধরনের ষড়যন্ত্র যাতে আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা আর একটি হত্যাকাণ্ডও বরদাশত করব না এবং যেকোনো মূল্যে তা প্রতিহত করব।

একইসাথে তিনি আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সিলেট সম্প্রীতির শহর। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না, এমন কিছু করা যাবে না যাতে মানুষের কষ্ট হয় বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়। যিনি অপরাধ করেছেন, তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ এই গায়েবানা জানাজার আয়োজন করে। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

জানাজায় অংশ নেওয়া রাজনৈতিক নেতৃবৃন্দ শরীফ ওসমান হাদীকে একজন আধিপত্যবাদবিরোধী অকুতোভয় নেতা হিসেবে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন,
ওসমান হাদীকে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে যারা দেশে স্থিতিশীলতা এবং নির্বাচন চায় না। তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতেন। সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করা এমন নেতাদের কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে, যার শিকার হয়েছেন ওসমান হাদী। তবে এই ত্যাগ বিফলে যাবে না এবং দেশের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল