admin

প্রকাশিত: 5:47 AM, December 22, 2025

জৈন্তাপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার

জৈন্তাপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে এর প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা।

গত শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কারের সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার রাতেই ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হরিপুর বাজারে জড়ো হয়ে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা এই বহিষ্কারাদেশকে ‘সাংগঠনিক নিয়মবহির্ভূত’ ও ‘ব্যক্তিগত আক্রোশ’ হিসেবে অভিহিত করেন। বিক্ষোভকারীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই আদেশ প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।

অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজ বিস্ময় প্রকাশ করে বলেন, কোনো প্রকার কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ ছাড়াই আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে আমরা অংশ নিয়েছিলাম। বিএনপির কেন্দ্রীয় নেতারা যেখানে বিচার চাইছেন, সেখানে আমাদের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এই ব্যবস্থা নিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সুবিচারের আশায় বহিষ্কৃত নেতারা বিষয়টি সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী, উপজেলা বিএনপি এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নজরে এনেছেন। দ্রুত এই আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, তিনি বর্তমানে সিলেটের বাইরে অবস্থান করছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছেন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদীর জন্য বহিষ্কারের বিষয়টি হাস্যকর। দলের শৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঠিক কী অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে, সেটি উপজেলা ছাত্রদলই ভালো বলতে পারবে। এদিকে, স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরাজমান এই উত্তেজনা নিরসনে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ছাত্ররা।


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন