admin

প্রকাশিত: 6:21 AM, December 8, 2025

কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃ ত্যু

কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃ ত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে মো. আক্কাছ মিয়া (২২)–এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের ধলাই নদীর তীরের একটি গাছে চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার বাইসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো—লাশ উদ্ধারের সময় আক্কাছের দুই পা মাটিতে লেগে ছিল, যা স্থানীয়দের মাঝে হত্যার সন্দেহ সৃষ্টি করেছে। নিহত আক্কাছ পেশায় রংমিস্ত্রি ছিলেন।

এর আগের দিন রোববার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার আগে তিনি বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মোবাইলে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী মো. শওকত বক্স সকাল ৬টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।


সর্বশেষ সংবাদ

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬-২৭ জানুয়ারি

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২৬-২৭ জানুয়ারি

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা

বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ, কীর্তন ও বিশেষ পূজা-অর্চনায় দিনভর উৎসব

বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ, কীর্তন ও বিশেষ পূজা-অর্চনায় দিনভর উৎসব

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জে নানা ধর্মীয় ও মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব

এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ,

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

স্টাফ রিপোর্টার: সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী

স্টাফ রিপোর্টার: আজ ৫ই সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে নড়াইল

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ