admin

প্রকাশিত: 2:35 PM, December 22, 2025

সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

সিলেটে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

সিলেট মহানগরীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামক একটি কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের একটি দল মহানগরীর চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির অভিযোগে ওই গ্যাংয়ের একজন সদস্যকে দুটি চাকুসহ আটক করা হয়।

পরবর্তীতে ওই সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় রাতভর ধারাবাহিক অভিযান চালায়। এতে একই গ্যাংয়ের আরও ৮ জন সদস্যকে আটক করা সম্ভব হয়।

‘এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ–২১/১২/২০২৫ খ্রি., ধারা–আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হিসেবে গ্রেফতার দেখিয়ে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন