admin

প্রকাশিত: 8:15 AM, August 8, 2026

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আত্মগোপনে, পরিবারে আতঙ্ক

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আত্মগোপনে, পরিবারে আতঙ্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আলেকুজ্জামান সন্ত্রাসী হামলা, চরম নির্যাতন এবং প্রাণনাশের হুমকির মুখে পড়ে এলাকা ছেড়ে আত্মগোপনে (বর্তমানে সপরিবারে বিদেশে) থাকতে বাধ্য হচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি আলেকুজ্জামান দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অভিযোগ রয়েছে, তার এ অবস্থান ও বণিক সমিতিতে তার জনপ্রিয়তার কারণে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী তার ওপর ক্ষিপ্ত হয়। তাকে সমিতি থেকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা চালানোর পাশাপাশি বিভিন্ন সময় চাঁদা দাবি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নির্যাতন চালানো হয়।

জানা যায়, ২০২৩ সাল থেকে একটি সন্ত্রাসী চক্র তাকে নিরবচ্ছিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল। নিরাপত্তা চেয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার বা আইনি সহায়তা পাননি বলে দাবি পরিবারের। পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী আলেকুজ্জামানের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং তাকে হত্যার হুমকি দেয়। জীবনের নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে তিনি সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যান।

বর্তমানেও এই পরিবারটির ওপর সন্ত্রাসীদের নির্যাতন অব্যাহত রয়েছে। আলেকুজ্জামানের অনুপস্থিতিতে স্থানীয় সন্ত্রাসীরা নিয়মিত তার ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজ করে এবং হত্যার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে আলেকুজ্জামা ‘র ভাই অভিযোগ দায়েরের জন্য স্থানীয় পুলিশের কাছে গেলে প্রভাবশালীদের চাপের কারণে পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করেনি বলে জানা গেছে। প্রভাবশালী চক্রটির দাপটে শুধু এ পরিবারটিই নয়, পুরো এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন