admin

প্রকাশিত: 4:20 AM, May 6, 2026

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দৃশ্যপট আমূল বদলে গেলেও সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) এখনো কাটেনি ‘ফ্যাসিবাদী’ আমলের ছায়া। পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও প্রভাবশালী আওয়ামী নেতা বিধান কুমার শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজেশ সরকার এখনো সিসিকে ত্রাসের রাজত্ব কায়েম রেখেছেন বলে অভিযোগ উঠেছে। তার এই দাপট ও সিসিকে বহাল থাকা অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবিতে ফুঁসে উঠছে সাধারণ মানুষ ও সংক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী শাসনামলে সিসিকের প্রকৌশল ও বিজ্ঞাপন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ছিল রাজেশের নিয়ন্ত্রণে। ‘বিধান গ্রæপ’-এর নাম ভাঙিয়ে প্রতি মাসে সিসিকের বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে তিনি সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ওপর মানসিক চাপ সৃষ্টি ও প্রভাব বিস্তার করে আসতেন দীর্ঘ দিন ধরে। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলেও এই সিন্ডিকেট কীভাবে এখনো সিসিকের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরাসরি অস্ত্র হাতে রাজপথে নেমেছিলেন এই রাজেশ সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও স্থিরচিত্রে তাকে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা করতে দেখা গেছে।

এত কিছুর পরও বর্তমান প্রশাসন তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। উল্টো তিনি এখনো বিএনপি-জামায়াতপন্থি নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সিসিক সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজেশ বিভিন্ন মহলে প্রচার করছেন যে— পলাতক মেয়র আনোয়ারুজ্জামান ও বিধান কুমার শাহর মাধ্যমে তিনি বর্তমান প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ফেলেছেন। এই গুঞ্জনে সাধারণ কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, রাজেশের এমন আস্ফালনে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, সিসিকে এখনো আনোয়ারুজ্জামানের আমলের অসংখ্য বিতর্কিত ও অবৈধ নিয়োগপ্রাপ্ত লোক বহাল তবিয়তে আছে, যারা রাজেশের নেতৃত্বে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতা জানান, “নিজে যখন দেখি আমাদের দলের কিছু নেতার ছত্রছায়ায় আনোয়ারুজ্জামানের নিয়োগপ্রাপ্ত ও রাজেশসহ ডেভিলরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা হয়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় খুনিদের সহযোগীরা কীভাবে সিসিকে রাজত্ব করে?”
বর্তমানে সিসিকের অভ্যন্তরে ও বাইরে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী ও সংক্ষুব্ধ জনতা অবিলম্বে রাজেশ সরকারসহ আনোয়ারুজ্জামানের অনুসারীদের সিসিক থেকে অপসারণের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় সিসিকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার

১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,