admin
প্রকাশিত: 6:42 AM, January 8, 2026
সিলেটের বহুল আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন হত্যা মামলায় গতকাল বুধবার অধিকতর শুনানি অনুষ্ঠিত হয়েছে।
কারাবন্দি একমাত্র আসামি বরখাস্তকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহীর উপস্থিতিতে সিলেট মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ শুনানি হয়। শুনানিকালে আদালত কাঠগড়ায় থাকা আসামি ও তার আইনজীবীর বক্তব্য শোনেন। পাশাপাশি বাদীপক্ষের আইনজীবীদের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা গ্রহণ করেন আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১ জানুয়ারি।
বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফজল চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করে বলেন, বুধবার মামলার রায়ের তারিখ ছিল না। আদালত অধিকতর শুনানি করেছেন এবং বিভিন্ন বিষয়ে আমাদের বক্তব্য জানতে চেয়েছেন। আমরা সেসব বিষয়ে বিস্তারিত আদালতকে অবহিত করেছি।
রায় প্রসঙ্গে তিনি বলেন, মামলায় সাক্ষী ও প্রমাণের সংখ্যা বেশি হওয়ায় আদালত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করছেন। আদালত সূত্র জানায়, গত ৩০ নভেম্বর কারাবন্দি আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহীর যুক্তিতর্ক শেষ হয়। এর আগে ২৬ নভেম্বর পলাতক পাঁচ আসামির যুক্তিতর্ক সম্পন্ন হয়। মামলার বাকি আসামিরা বর্তমানে জামিনে মুক্ত থাকলেও পলাতক রয়েছেন।
মামলার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি আদালতে হাজির হননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে।
এছাড়া মামলার অপর আসামিদের মধ্যে সাবেক এসআই হাসান উদ্দিন শুরু থেকেই পলাতক। সাবেক কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ জামিন পাওয়ার পর একবার আদালতে হাজিরা দিলেও পরবর্তীতে তারাও পলাতক হন। কোম্পানীগঞ্জ উপজেলার আবদুল্লাহ আল নোমানকেও এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি; তিনি পরিবারসহ বিদেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে আটক করে নির্মম নির্যাতন করা হয়। পরদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে মহানগর পুলিশের অনুসন্ধান কমিটি নির্যাতনের সত্যতা পায়। ২০২১ সালের ৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে ছয়জনকে অভিযুক্ত করা হয়। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়। ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ চার বছর পর মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে। অধিকতর শুনানি শেষ হলে যে কোনো সময় এই আলোচিত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারেন আদালত।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।