admin
প্রকাশিত: 10:59 AM, September 4, 2026
নিউইয়র্ক প্রতিনিধি:
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউ ইয়র্কে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে পাশা খন্দকার এমবিই বলেন, “বিশ্বের যেখানেই থাকি না কেন, আমাদের নাড়ির টান জড়িয়ে রয়েছে প্রিয় মাতৃভূমির সাথে। ব্রিটেন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র—বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা নিজ নিজ মেধা ও যোগ্যতায় মূলধারায় প্রতিষ্ঠিত হচ্ছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের মধ্যকার এই ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে হবে।” তিনি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের এই উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক দুইবারের সভাপতি আজমল হোসেন কুনু এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন।
ফয়েজ চৌধুরী ও সাইফুর খান হারুনের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহবাব চৌধুরী, মঞ্জু চৌধুরী, উত্তম বনিক, জহির খান, কয়েস আহমদ, সাহিদ চৌধুরী, এবাদ চৌধুরী, শরিফুল খারিসদার, রাজু খান, মোস্তাকিন রহমান লিটন, বেলাল চৌধুরী, স্বপন ইসলাম, আবু সাঈদ আহমদ, শাহজাহান চৌধুরী, ফক্কু চৌধুরী, কল্লেল আহমদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি পাশা খন্দকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় পাশা খন্দকারের দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা
স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন
অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও