admin

প্রকাশিত: 4:51 AM, April 26, 2026

কারারক্ষী নিয়োগে জালিয়াতি: সিলেটে ‘মিটু সিন্ডিকেট’র বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কারারক্ষী নিয়োগে জালিয়াতি: সিলেটে ‘মিটু সিন্ডিকেট’র বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেটে সরকারি চাকুরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। বিশেষ করে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে ‘আইমান সাউন্ড এন্ড ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী এস এ মিটু ও তার চক্র সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, মিটু ও তার সহযোগীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে মানুষের বিশ্বাস অর্জন করে। সিলেট নগরীর উপশহর জি-ব্লকে এসএমপির ট্রাফিক পুলিশ কার্যালয়ের পাশে একটি অফিস কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তারা এই ‘নিয়োগ বাণিজ্য’ চালিয়ে আসছে।
ভুক্তভোগীদের একজন সিলেট নগরীর গুলজার আহমদের পুত্র সোফায়েল আহমেদ। অভিযোগ অনুযায়ী, সোফায়েলকে কারারক্ষী পদে চাকুরি দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা চুক্তি করেন মিটু। এর বিপরীতে অগ্রিম হিসেবে ২ লক্ষ টাকা গ্রহণ করেন তিনি। কিন্তু দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও চাকুরি কিংবা টাকা—কোনোটিই ফেরত পাননি সোফায়েল। টাকা ফেরত চাইলে মিটু বিভিন্ন অযুহাতে সময় ক্ষেপণ করছেন বলে অভিযোগে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, মিটুর এই চক্রটি অত্যন্ত চতুরতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে। যাদের সামাজিক বা রাজনৈতিক প্রভাব রয়েছে, তাদের টাকা চাপের মুখে ধীরে ধীরে ফেরত দিলেও সাধারণ ও অসহায় মানুষদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। অনেক ক্ষেত্রে টাকা ফেরত দিলেও তা ২ থেকে ৫ বছর সময় নিয়ে কিস্তিতে পরিশোধের নামে হয়রানি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের আড়ালে এই চক্রটি আরও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। চক্রটির মূল হোতা এস এ মিটুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করতে এস এ মিটুর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সাধারণ মানুষ এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর