admin

প্রকাশিত: 6:36 AM, December 10, 2025

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেট বিভাগে ‘লাল তালিকায়’ ৩৬২টি ভোটকেন্দ্র

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেট বিভাগে ‘লাল তালিকায়’ ৩৬২টি ভোটকেন্দ্র

আল-আমিন মিয়া:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর ও বিভাগজুড়ে ভোটকেন্দ্রগুলোর ঝুঁকিবিশ্লেষণ সম্পন্ন করেছে পুলিশ।

কেন্দ্রের অবস্থান, ভোটারের সংখ্যা, দুর্গম এলাকা, সীমান্তঘেঁষা এলাকা এবং রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় এনে কেন্দ্রগুলোকে তিন স্তরে (লাল, হলুদ ও সবুজ) ভাগ করা হয়েছে।

পুলিশের দেয়া তথ্যমতে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (লাল), ১৩২টি গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ৬৫টি সাধারণ (সবুজ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে, সিলেট বিভাগজুড়ে চার জেলার মোট ২ হাজার ৬৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬২টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ, ৮৯৮টি গুরুত্বপূর্ণ এবং ১ হাজার ৩৮১টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষণে অতি গুরুত্বপূর্ণ (লাল চিহ্নিত) কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসব কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যেরা বডিঅর্ন ক্যামেরা ব্যবহার করবেন। যে কোনো বিশৃঙ্খলার সময় তারা ভিডিও ধারণ করবেন, যা পরবর্তীতে তদন্তের জন্য ডিজিটাল প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য কমপক্ষে তিনজন পুলিশ সদস্য, তিনজন অস্ত্রসহ আনসার এবং অস্ত্রবিহীন ১০ জন আনসার (৬ পুরুষ, ৪ নারী) অর্থাৎ মোট ১৩ জন আনসার দায়িত্বে থাকবেন। কেন্দ্রের বাইরে সার্বিক নিরাপত্তা ও টহল নিশ্চিত করতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম জানান, আমরা এ কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলছি না, অতি গুরুত্বপূর্ণ বলছি। নির্বাচন সামনে রেখে আমরা কেন্দ্রগুলোকে লাল, হলুদ ও সবুজ চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করেছি। তিনি নিশ্চিত করেন যে, এই বিশ্লেষণের ভিত্তিতেই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হবে।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভাগের ৪ জেলার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে কাজ পরিচালনা করা হচ্ছে এবং সকল পুলিশ সুপারদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,