admin
প্রকাশিত: 5:23 AM, December 29, 2025
সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) সংসদীয় আসনে দলীয় প্রার্থী নিয়ে বিকল্প কৌশলে হাঁটছে বিএনপি। এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর পাশাপাশি এবার ফয়সল আহমদ চৌধুরীকেও দলীয় মনোনয়নের চিঠি প্রদান করা হয়েছে।
রোববার রাতে ফয়সল আহমদ চৌধুরীর মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই মনোনয়ন চিঠি ফয়সল আহমদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে প্রথম ধাপে ঘোষিত প্রার্থী তালিকায় এমরান আহমদ চৌধুরীর নাম ছিল এবং তিনি ইতিমধ্যেই এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এখন ফয়সল আহমদ চৌধুরীকেও মনোনয়ন দেওয়ায় এই আসনে বিএনপির দুইজন বৈধ দলীয় প্রার্থী থাকছেন।
একাধিক নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গৌছ জানিয়েছেন, এটি দলের একটি কৌশলগত সিদ্ধান্ত। তিনি বলেন, কয়েকটি আসনে দলের দুইজন নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। এটি মূলত বিকল্প প্রার্থী প্রস্তুত রাখার অংশ। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন এবং দল থেকে চূড়ান্তভাবে একজনকে প্রতীক দেওয়া হবে।
ফয়সল আহমদ চৌধুরী ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে শক্ত লড়াই গড়ে তুলেছিলেন। এবারও তিনি শুরু থেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং প্রথম তালিকায় নাম না থাকলেও মাঠে সক্রিয় ছিলেন।
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এমরান আহমদ চৌধুরী এবং ফয়সল আহমদ চৌধুরী—উভয় নেতাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে আজ দুজনেই মনোনয়নপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে। ২১ জানুয়ারি জানা যাবে শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে কে থাকছেন।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল