admin
প্রকাশিত: 3:57 PM, March 2, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। পেশায় তিনি একজন পরিবহন শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের প্রায় ৩০০ ফুটের মধ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। রোববার ভোরে বালু উত্তোলনের সময় হঠাৎ নদীর পাড়ের একটি বিশাল স্তূপ ধসে পড়ে। এসময় আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অবৈধ বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এদিকে, সীমান্ত এলাকায় প্রভাবশালী মহলের মদদে এভাবে অবৈধ বালু উত্তোলন চলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ শহরে নারীদের জন্য বিআরটিসি’র ‘পিংক বাসের’ যাত্রা শুরু হয়েছে।
চোরাচালান, সন্ত্রাসী বাহিনী ও নওমুসলিম তরুণীকে হয়রানী সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা