admin

প্রকাশিত: 5:47 AM, December 8, 2025

নতুন কলঙ্কে সিকৃবি: কর্মচারী নিয়োগে বুদ্ধিভিত্তিক দূর্নীতি

নতুন কলঙ্কে সিকৃবি: কর্মচারী নিয়োগে বুদ্ধিভিত্তিক দূর্নীতি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শেষ দিকে নিয়োগ অনিয়মে চরম কলঙ্ক কুঁড়িয়েছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। একাধিকবার গণমাধ্যমে প্রকাশ হয়েছিল নিয়োগ কেলংকারীর “আদ্যোপান্ত”। তারপরও থামেনি নিয়োগ দুর্নীতির হোতারা।

অবশেষে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলে সেই ধারায় নতুন বাংলােদেশের সিকৃবিতে আমূল পরিবর্তন হবে এমন প্রত্যাশা করেছিলেন অনেকে।

এমনকি বিশ্ববিদ্যালয় সৃষ্টির শুরু থেকে নিয়োগ দুর্নীতি তদন্তে গঠন করা হয়েছিল একাধিক কমিটিও। সেই কমিটি গুলোর কাজ চলমান থাকা অবস্থায় আংশিক মনগড়া বিশ্ববিদ্যালয় আইন বহির্ভূত কিছু রিপোর্ট সিন্ডিকেট সভায় উপস্থাপন করে ভিসি ড. আলিমুল হয়েছেন বিতর্কিত। সে কমিটিগুলোর কাজ চলমান থাকা অবস্থায় নতুন করে জড়িয়েছে নিয়োগ দুর্ণীতিতে সিকৃবি। অনৈতিক কুটকৌশলের মাধ্যমে এ দুর্ণীতি করা হয়েছে কর্মচারী নিয়োগ কে নিয়ে। এ ঘটনায় চলছে সিকৃবিতে তোলপাড়।

সিকৃবি সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বৈরাচার আওয়ামী শাসনের শেষ সময়টা দুর্নীতিতে ডুবেছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগসহ নানা কারণে আলোচিত সিকৃবি। আর এসব দুর্নীতিতে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত তিনি ছিলেন প্রফেসর জামাল উদ্দিন ভূঞা। আওয়ামী লীগের শাসনের শেষ দিকে অপ্রত্যাশিত ভাবে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও অর্থের বলে বিশ্ববিদ্যালয়ের ভিসিও হয়েছিলেন তিনি। ভিসি থাকার সময় তিনি দু’হাতে দুর্নীতি করেছেন বলে অভিযোগ ও উঠেছিল। এ কারণে ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের দিন তার ওপর ক্ষোভে ফুঁসে উঠেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

পরবর্তীতে সেইসময়কার প্রেক্ষাপট বিবেচনায় ভিসির দায়িত্ব গ্রহন করেন ভিসি প্রফেসর ড, আলিমুল ইসলাম। দায়িত্ব গ্রহনের পরপরই পূর্বের ধারাবাহিকতায় অবৈধভাবে অর্থ উপার্জনের লিপ্সায় তিনি লিপ্ত হন। কোন সংস্থার মাধ্যমে খতিয়ে দেখার এখনই উপযুক্ত সময়। গত ২ নভেম্বর স্মারক নং :রেজি: / সংস্থাপন-২/নিয়োগ-১১৫(৩)/১৫৫/ ২০২১/২৫২৮ মূলে ৪টি গ্রেডে ১৯ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দেয় সিকৃবি। রেজিষ্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো:আসাদ-উদ-দৌল্লা স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৫ নভেম্বর থেকে ২০ নভেম্বরে মধ্যে ঘোষিত শর্ত পূরণ করে আবেদন জমার দেয়া হয় নির্দেশনা । কিন্তু প্রার্থীদের জন্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়ের ক্রমিক নং ০৪ এ উল্লেখ করা হয় প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে,এমন শর্ত প্রদানের এখতিয়ার কোন বিবেচনায় সিকৃবি কর্তৃপক্ষ গ্রহন করলো, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়োগের রাষ্ট্রীয় স্বীকৃিত হলো ৩২ বছর। সেই ৩২ বছরের স্বীকৃতি বহু আন্দোলন সংগ্রামের ফসল। এমন স্বীকৃতি একান্তভাবে বদলানোর কোন সুযোগ নেই সিকৃবি কর্তৃপক্ষের। এর নৈপথ্যে এমন কোন কারন থাকতে পারে তা অনুসন্ধানের দাবী রাখে। একাধিক সূত্র বলছে, নিয়োগ বাণিজ্যের সুবিধার্থে একান্ত লোকদের নিয়োগ নিশ্চিতে ৩২ বছরের বয়সসীমা সরকারি প্রজ্ঞাপন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান ভিসি ড. আলিমুল নিয়োগে আর্থিক ধান্ধ্যা হাসিল করার জন্য ৩০ বৎসর দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু কলুষিত করেছেন গোটা সিকৃবিকে, বরং জুলাই যোদ্ধাদের রক্তের সাথে করা হয়েছে বেঈমানী।

নিয়োগ সংশ্লিষ্ট সূত্র বলছে, ৪ গ্রেডে আবেদনকারীর সংখ্যা ছিল মোট ৪২৮ জন। এরমধ্যে যাচাই বাচাই শেষে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হন ৩৪৭ জন। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট গ্রেডে আবেদন করেন ৮২ জন। যাচাই বাচাইয়ে শেষ যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হন ৫৭ জন। অফিস সহায়ক গ্রেডে আবেদন করেন ৮৭ জন। যাচাই বাচাই শেষে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হন ৬৮ জন। নিরাপত্তা প্রহরী গ্রেডে আবেদন করেন ১৭৭ জন। যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হন ১৬২ জন। পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন করেন ৮২ জন। যাচাই বাচাই শেষে যোগ্য প্রার্থী হিসেব মনোনীত হন ৬০ জন। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এ যাচাই সম্পন্ন করেন কর্তৃপক্ষ। যাচাই বাছাই শেষে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নেয়ার ’ইন্টারভিউ কার্ড’ কিভাবে প্রেরন করলেন, সেই বিষয়টিও রহস্যঘেরা। ভোক্তভোগী অনেকের দাবী, সেই ইন্টারভিউ কার্ড তাদের ভাগ্যে জুটেনি।

যারা দর কষাকষিতে সমঝোতায় পৌঁছেছে তাদের ভাগ্যে জুটেছে নিয়োগ। সে কারনে ২৭ নভেম্বর দিনে লিখিত ও রাতে মৌখিক পরীক্ষা নিয়েই ১৯ জনের নিয়োগ প্রক্রিয়া সুপারসনিক মিসাইল বেগে সম্পন্ন করেন সিকৃবি কর্তৃপক্ষ।

অনেকের অভিযোগ, এ নিয়োগ প্রক্রিয়া ছিল অর্থ লোঠপাঠের যা খতিয়ে দেখা যেতে পারে। কারন বাছাইও চাকুরী চুড়ান্তকরনের সিদ্ধান্ত পূর্বেই গ্রহন করে একটি আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন করেছেন দায়িত্বশীল কর্তৃপক্ষ। নিয়োগ প্রাপ্তদের আমলনামা ও তাদের পরিচয়-পরিচিতি তদন্ত করলে বের হবে অতি উৎসাহী নিয়োগের আসল মতলব।

এব্যাপারে নিয়োগ কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড.এটিএম মাহবুব-ইইলাহী বলেন, নিয়োগ দেয়া জরুরী ছিল। সামনে জাতীয় নির্বাচনের তফসীল ঘোষনা হলে এই নিয়োগ বিলম্বিত হতে পারে, সে কারনে চলমান সময়কে কাজে লাগিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি বলেন, ৩০ বছরের বয়সসীমান অনুমোদিত নয়। মুলত ৩২ বছর বয়সসীমা অনুমোদিত। কিন্তু পূর্বের নিয়োগ বিধি অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া আহবান করা হয়েছে।

আগামী সিন্ডিকেট সভায় ৩০ বছরের শর্ত পাস করে করা হবে তা অনুমোদন। তিনি বলেন, যাচাই বাচাই শেষে যোগ্যদের লিখিত পরীক্ষায় অংশ নিতে আহবান করা হয়েছে। সেখানে কোন ধরনের অনিয়ম করা হয়নি বলে জানান তিনি। ৩২ বছরের সরকারি প্রজ্ঞাপন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এই নিয়োগের আয়োজন খতিয়ে দেখা সময়ের দাবী।


সর্বশেষ সংবাদ

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই