admin

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৬

টিলাগড়ে ‘রঙ বদলানো’ সাদ্দামের  দাপট: জিম্মি মিরাপাড়াবাসী

টিলাগড়ে ‘রঙ বদলানো’ সাদ্দামের  দাপট: জিম্মি মিরাপাড়াবাসী

কখনো পুলিশের সোর্স, কখনো রাজনৈতিক ছত্রছায়া, নেপথ্যে ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায় রাশেদ আহমেদ সাদ্দাম ওরফে ‘সোর্স সাদ্দামকে’ ঘিরে সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ, উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং ভূমি দখলের অপচেষ্টাই এখন তার মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষায়, “যে দল ক্ষমতায়, সাদ্দাম সেই দলের লোক।”
স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকা সাদ্দাম বর্তমানে ভোল পাল্টে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় নতুন প্রভাব বলয় তৈরির চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং জমিজমা সংক্রান্ত বিরোধে অনৈতিক প্রভাব বিস্তার করছে। এমনকি সামাজিকভাবে এক ধরনের অঘোষিত ‘ত্রাস’ সৃষ্টি করেছে সে ও তার অনুসারীরা।
এলাকাবাসীর বড় একটি অংশের অভিযোগ, সাদ্দাম নিজেকে শাহপরান থানা পুলিশের প্রভাবশালী “সোর্স” কিংবা কোনো এসআইয়ের “ঘনিষ্ঠ বন্ধু” পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে। স্থানীয়রা তাকে “থানার দালাল” হিসেবেও অভিহিত করেন। এসব পরিচয় ব্যবহার করে সে এলাকায় এক বিভ্রান্তিকর ও ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “সাদ্দাম এখন টিলাগড়-মিরাপাড়ার জন্য এক সামাজিক ক্যান্সারে পরিণত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে মামলা বা পুলিশের ভয় দেখিয়ে চাপে ফেলা হয়। তার কারণে এলাকায় অস্থিরতা ও বিভক্তি বাড়ছে।”
অনুসন্ধানে জানা গেছে, সাদ্দাম ও তার চক্রটি প্রবাসীদের সম্পত্তি দখলচেষ্টা, জাল কাগজপত্র তৈরি, বিতর্কিত নামজারি এবং সীমানা নির্ধারণে অসঙ্গতি সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। সংশ্লিষ্ট ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে।
সচেতন মহলের মতে, রাজনৈতিক ছত্রছায়া কিংবা প্রশাসনিক পরিচয়ের অপব্যবহার করে কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করলে তা সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাদ্দামের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
টিলাগড়-মিরাপাড়ার সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছেন—আইনের চোখ ফাঁকি দিয়ে কতদিন চলবে এই দাপটের রাজনীতি? এলাকাকে চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত করতে প্রশাসনের কার্যকর ও স্থায়ী হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল