admin
প্রকাশিত: 11:06 AM, September 4, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। একই সাথে মূলহোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ হামলা ও ভাঙচুরের নেতৃত্বে ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবর বক্স এবং পলাতক আনোরুজ্জামান চৌধুরী ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত অপু। ঘটনার পর তারা কৌশলে সটে পড়লেও পরবর্তীতে বিভিন্ন শ্রেণি-পেশার নিরীহ শ্রমজীবী মানুষকে পুলিশ গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রের দাবি, বাবর বক্স বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন এবং গত জাতীয় নির্বাচনে অগ্রগামী বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সে সময় তার প্রভাবে স্থানীয়রা নানাভাবে হয়রানির শিকার হন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সিলেট নগরের জল্লারপার এলাকায় পানির সংকট নিরসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলস ও বালতি নিয়ে সিলেট সিটি করপোরেশনে গিয়ে ছয় যুবক আটক হয়েছেন। সিটি করপোরেশনের ষষ্ঠ তলার পানি শাখার জানালা ভাঙচুরের অভিযোগে তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন করপোরেশনের কর্মচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ জন বাসিন্দা পানির সংকটের কথা জানাতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিসিকের ষষ্ঠ তলায় পানি শাখায় যান। কথা কাটাকাটির একপর্যায়ে কর্মচারীরা তাঁদের ছয়জনকে আটক করে ভবনটির নিচতলায় নিয়ে যান এবং জানালা ভাঙচুরের অভিযোগ এনে পুলিশে সোপর্দ করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, আটক ব্যক্তিদের থানাহাজতে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ জানান, ভবন ভাঙচুরের অভিযোগে ছয়জনকে পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সিসিকের সহকারী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার জানান, বিদ্যুতের সমস্যার কারণে পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে, তবে ৬ জন আটকের বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন।
জল্লারপার এলাকার বাসিন্দা মোহাম্মদ এহছানুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আশ্বাস অনুযায়ী পানি না পাওয়ায় আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। সিটি করপোরেশনে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। অন্যায়ভাবে আটক ছয়জনকে দ্রুত মুক্তি দিতে হবে।’
সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা
স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন
অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও