admin

প্রকাশিত: 10:12 AM, January 5, 2026

জকিগঞ্জে প্রতারণার নতুন ফাঁদ প্রশাসনের নাম ভাঙিয়ে ফোন কল

জকিগঞ্জে প্রতারণার নতুন ফাঁদ প্রশাসনের নাম ভাঙিয়ে ফোন কল

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সম্প্রতি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের নাম ভাঙিয়ে ফোনে হুমকি, রাজনৈতিক তথ্য সংগ্রহ এবং অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি, ভুয়া এনজিওর নামে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছ থেকে ‘সঞ্চয়’ নেওয়ার চেষ্টা করার ঘটনাও ঘটছে।

জানা গেছে, জকিগঞ্জের এক শিক্ষক জানান, এক ব্যক্তি সেনাবাহিনীর মেজর পরিচয়ে ফোন দিয়ে জানতে চান তিনি আওয়ামী লীগের কোন পদে আছেন। জবাব না পাওয়ায় তুলে নেওয়ার হুমকি দিয়ে ফোনটি কেটে দেন।

একইভাবে, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ বলেন, সকালে জকিগঞ্জ থানার ওসি পরিচয়ে এক ব্যক্তি ফোন দিয়ে আমার ওয়ার্ডের একজন আওয়ামী লীগ নেতার পরিবারের সঙ্গে কথা বলাতে বলেন। এছাড়া, আমার ওয়ার্ডের নেতাকর্মীদের তালিকা ও ফোন নম্বরও চান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় থানায় জানালে নম্বরটি বন্ধ হয়ে যায়।

বয়স্ক ভাতাভোগী এক নারী জানান, আমার একাউন্ট বন্ধ হয়েছে বলে একটি নম্বর থেকে ফোন আসে। দ্রুত চওঘ দিলে টাকা তুলতে পারব এমনটা বলে প্রতারণার মাধ্যমে টাকা তুলে নেয়। পরে অফিসের মাধ্যমে অ্যাকাউন্টটি পুনরায় চালু করি।

এছাড়া, উপবৃত্তি, ভাতা, লটারি ইত্যাদি নাম করে বিভিন্ন সময় গ্রাহকের ফোনে বিভ্রান্তিকর এসএমএস ও কল আসে, যা প্রতারণারই অংশ।

অন্যদিকে, বাবুর বাজার এলাকার কয়েকজন জানান, ‘ঋণ দেওয়ার’ কথা বলে অজ্ঞাত পরিচয়ে কিছু লোক এনজিওকর্মী সেজে এসে দোকান ভাড়া নিয়ে অবস্থান করে সাধারণ মানুষের কাছ থেকে ‘সঞ্চয়’ নিতে চায়। তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এসব প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। কেউ যদি সরকারি পরিচয়ে ফোন দিয়ে টাকা চায় বা হুমকি দেয়, তাহলে দ্রুত থানায় যোগাযোগ করুন। পুলিশ এ বিষয়ে সতর্ক রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। একইসঙ্গে, ভূয়া সংস্থা ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।