admin
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বদিকোনায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা এম. ইলিয়াস আলীসহ ৩৮ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। ঘটনার দীর্ঘ ১৪ বছর পর গতকাল মঙ্গলবার সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
২০১১ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন সরকারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় ‘হবিগঞ্জ এক্সপ্রেস’-এর একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধ যাত্রী নিহত হন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছিল পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার ৩৮ জন আসামির সবাইকে খালাস প্রদান করেন।
খালাসপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী (গুম), দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কোহিনূর আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ৩৬ জন নেতাকর্মী।
আদালতে আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।
ঘটনার শুরুতে নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় তাকে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছিল। তবে ২০১২ সালের ১ জানুয়ারি জ্যোৎস্না আক্তার নামের এক নারী থানায় হাজির হয়ে দাবি করেন, নিহত ব্যক্তি তার স্বামী এবং তিনি প্রখ্যাত চিত্রনায়িকা শাবনূর-এর বাবা কাজী নাসির। জ্যোৎস্না নিজেকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং জানান, মৌলভীবাজারে একটি গানের অনুষ্ঠান শেষে সিলেটে ফেরার পথে কাজী নাসির ওই বাসে অগ্নিকাণ্ডের শিকার হন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর সকালে বদিকোনা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় বাসের ভেতরে থাকা কাজী নাসির দগ্ধ হয়ে মারা যান। পুলিশ তদন্ত শেষে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। তবে দীর্ঘ ১৪ বছরে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত আজ এই খালাসের আদেশ দেন।
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।