admin
প্রকাশিত: 5:44 AM, June 6, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালামকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কদমতলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম কদমতলী এলাকার মৃত আব্দুল হাসিবের ছেলে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বারখোলা গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ সোলেমান হোসেন সুমনের কাছ থেকে ২০২৪ সালের আগস্ট মাসে ব্যবসা সম্প্রসারণের কথা বলে ৭০ লাখ টাকা ঋণ নেন কদমতলীর বাসিন্দা হোসেন আহমেদ, আবুল কালাম ও এটিএম আফজাল কবির। ফেঞ্চুগঞ্জ সড়কস্থ শাহজালাল ফিলিং স্টেশনে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে এই টাকা নেওয়া হয়েছিল।
তবে চুক্তির মেয়াদ শেষ হলেও তারা ঋণের টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। পরবর্তীতে পাওনা টাকার বিপরীতে দেওয়া চেক ব্যাংকে ডিজঅনার হলে কোনো উপায় না পেয়ে ব্যবসায়ী সোলেমান হোসেন সুমন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
আদালতের পরোয়ানার ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার মধ্যরাতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে স্থানীয় সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত হোসেন, কালাম ও আফজাল চক্রটি একইভাবে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা এই চক্রের বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সাথে এই মামলার পলাতক বাকি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ