admin

প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

সিলেটে তারেক রহমানের আগমন ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ

সিলেটে তারেক রহমানের আগমন ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ

স্বতন্ত্র ও বিকল্পদের সরালেই ভোটের জোয়ারে ভাসবে বিএনপি

স্টাফ রিপোর্টার:
লিডার আসছেন সিলেটে। আগামী ২২ জানুয়ারী ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ ঘটবে সিলেটজুড়ে। গণমানুষের প্রত্যাশাও এক নজর দেখার অতৃপ্ত বাসনা পূরণ হবে কোটি সিলেটবাসীর। বিএনপির প্রধান হিসেবে যেমন, তেমনি নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতার এ অভিষেক সংযুক্ত হবে দেশের সাথে সিলেটের গৌরবোজ্জল অধ্যায়ে।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেটে হয়ে দেশের মাটিতে পা রেখেছিলেন তারেক রহমান। কিন্তু দেখা হয়নি সিলেটবাসীর সাথে। বারণ ছিল বিমানবন্দরে যেন জড়ো না হন নেতাকর্মীরা। কথা রেখেছে তারা, কিন্তু না দেখার অতৃপ্তি রয়েছে গেছে অন্তকরণে। এই সিলেটে সাথে তারেক রহমানের সর্ম্পক সুগভীর। বৈবাহিক বন্ধনে আটঘাঁট বেঁধেছিলেন সিলেটি কন্যা ডা. জোবাইদা রহমানের সাথে। জোবাইদার বনেদি পরিবার সিলেটবাসীর কাছে সমাদৃত ও সমীহের অনন্য ঠিকানা। সেকারনে তারেক রহমান নিজেই বলেছেন তিনি ’হাফ সিলেটি’। সর্ম্পকের এমন সুন্দরতম প্রকাশে তারেক ও জোবাইদাতে অনন্যতায় পৌছে গেছে সিলেটজুড়ে বিএনপি। নানারূপে রসে সেই সর্ম্পক নিয়ে চলছে বিশ্লেষন।

সিলেট জুড়ে জামাই আদরের বাস্তবতায় রয়েছে অপূর্ব এক রীতি নীতি। সেই ’আদর’ ভোটের জোয়ারে ভাসবে ধানের শীষ। এই সিলেটের সাথে সর্ম্পকের বর্ণনা এখানে শেষ নয়, অতীত সর্ম্পকও ঐতিহাসিক। মুক্তি যুদ্ধে সিলেটে যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিশেষত জেড ফোর্সের কমান্ডার হিসেবে সিলেট অঞ্চলের অনেক অঞ্চলে অপারেশন পরিচালনা করেন তিনি।

১৫ ডিসেম্বর ১৯৭১ সালে সিলেট রেল ষ্টেশনে পাক হানাদার বাহিনীর আত্নসমর্পণ নেতৃত্ব দেন তিন। ইতিহাসে সেই দিনটি পালিত হয় সিলেট মুক্ত দিবস হিসেবে। মুলত সিলেট মুক্ত দিবসে তার ভূমিকা অবিস্মরনীয়, সেই অবিস্মরনীয় কর্মের স্বীকৃতি স্বরূপ বীর উত্তম খেতাব লাভ করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানে সেই অবদানকে আজও ভূলেনি সিলেটে ধর্মপ্রাণ মানুষ। প্রজন্মের পর প্রজন্মের ধারাবাহিকতায় আজও জিয়াউর রহমান ও জিয়া পরিবারের প্রতি অফুরন্ত দরদ ভালোবাসা সিলেটবাসীর।

আগামী ২২ জানুয়ারি সিলেটে দলীয়ভাবে নির্বাচনী প্রচারনায় পদস্পর্শ করলেও ভেতরে ভেতরে আপামর জনমনে লালন ও প্রস্তুতি চলছে তারেক বরণে। ওই দিন ঘটবে কল্পনাতীত জন জোয়ার। এতোদিন তারেককে দেখা হয়নি চক্ষু মেলিয়া, কেবল দুর থেকে অনুভবের অলিন্দে রেখেছিলন যতনে তারা। কিন্তু এবার তারা দেখবেন, শুনবেন তারেক রহমানের তেজদীপ্ত দেশপ্রেমের বয়ান। সেই বয়ানে অনেক দুর এগিয়ে যাবে বিএনপির ধানের শীষ। কিন্তু বিএনপির পথে পথে কিছূ কাঁটা, এখন যেন ধানের শীষে আগাছা। সেই আগাছা দ্রুত সরানোর কাজ তারেক রহমানকে করতে হবে নিজ হাতে-ই। সেই অসম্ভব, সম্ভব করতে পারবেন তিনি নিজেই।

সুনামগঞ্জ জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী বলেন, মানুষ ধানের শীষকে ভোট দিতে উদগ্রীব। কিন্তু স্বতন্ত্র ও বিকল্পদের জোর তো অস্বীকার করার সুযোগ নেই। বড় দলে এই সমস্যা যেমন বাস্তবতা, কিন্তু দুর করতে পারাই দল ও সাধারন ভোটারদের কাছে সফলতা। সেই সফলতায় ব্যর্থ হলে, কঠিন চ্যালেঞ্জে পড়বে ভোট রাজনীতিতে বিএনপি। তিনি বলেন, স্বতন্ত্র ও বিকল্পরা মনোনয়নে দৌড়ে নিজের অনুসারীদের এমন একটি অবস্থানে নিয়ে গেছেন, দল মনোনীত প্রার্থীদের সাথে এখন দা-কুমড়া সর্ম্পক। স্বতন্ত্র ও বিকল্পরা দলের আশ্বাসে ও ভবিষ্যত প্রতিশ্রুতিতে নিজের হিস্যা বুঝে মাঠ ছাড়লেও অনুসারীদের অবস্থান কিভাবে সামাল দিবেন তারা। মোটকথা অনুসারীদের নিয়ে দল মনোনীত প্রার্থীদের পক্ষে স্বতন্ত্র ও বিকল্পরা ঐক্যবন্ধভাবে মাঠে না নামলে, ধানের শীষের বিপদ।

সেই কাজটি করতে হবে লিডারকে। তিনি বলেন, সুনামগঞ্জজুড়ে তারেক রহমানের আগমনী বার্তায় ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। দল মনোনীত প্রার্থীদের মধ্যে সেই উচ্ছ্বাস আকাশ ছোঁয়া। বিপরীতে বঞ্চিতদের মধ্যে নেই আনন্দ অনেকটা ম্রিয়মান। তার ছাপ পড়ছে জনমানুষের মধ্যে। অথচ সময় এখন ধানের শীষের। জয়ের ও আগামীর বাংলাদেশ গড়ার। এদিকে, সিলেটেও গণমানুষের প্রত্যাশা ও প্রতীক্ষা চলছে তারেক রহমান ঘিরে। কারন এই মাঠি থেকে ত্রয়োদশ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করবেন দলের চেয়ারপার্সন হিসেবে তিনি। অলংকিত পদের ঐতিহাসিক কার্যক্রমের মধ্যে দিয়ে এক অভিষেক হবে সিলেটে। বর্তমান ও ভবিষ্যতের পাতায় জ্বল জ্বল থাকবে এই দিনটির প্রতিটি মুর্হুত। সেই মুর্হুতের স্বাক্ষী হবে কোটি সিলেটবাসী। সেকারনে তারেক আগমনের আওয়াজ এখন সর্বত্র। সিলেটজুড়ে চলছে বহুবিধ আয়োজন ও উদ্দীপনা। দলীয় গন্ডির বাইরে আমজনতার আয়েসি আড্ডা কিংবা সামাজিক, সভা বৈঠকেও আলোচনার খোরাক তারেক রহমানের সিলেট আগামনের তথ্য।

কারন তিনি শুধু বিএনপির চেয়ারপার্সন নন, সিলেটের জামাইও । তাই বাড়তি আকর্ষণও তাকে ঘিরে। আগামী ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত শনিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর সিলেট নগরী থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, ওইদিন তারেক রহমান হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.)– এর মাজার জিয়ারত করবেন। দরগাহ হযরত শাহজালাল রহ. পরিচালনা সূত্র বলছে, জেলা প্রশাসন সংশ্লিষ্টরা মাজারে তারেক রহমানের উপস্থিতি সার্বিক ব্যবস্থাপনা সম্পাদনা করবেন। তারপরও মাজার সংশ্লিষ্ট স্থানীয় দায়িত্বশীলরা তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। কারন তারেক রহমানের এ আগাম প্রত্যাশিত ও ঐতিহাসিক। সেই মুর্হুত স্মরণীয় রাখতে আলোচনা ও প্রস্তুতি চলছে। মাজার জেয়ারত শেষে তারেক রহমান রওয়ানা হবেন সুনামগঞ্জের পথে। সুনামগঞ্জ সদরে বালু মাঠের নির্বাচনী জনসভায় অংশ নিবেন তিনি।

এছাড়া পথে পথে পথ সভায়ও অংশ নিয়ে ধানের শীষ বিজয়ের আহ্বান জানাবেন তারেক রহমান। এরপর ওইদিন ফিরবেন সিলেটে। এসে বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর দাবি, এটি স্মরণকালের অন্যতম বৃহৎ জনসভা হতে যাচ্ছে এবং জনসভা ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হচ্ছে।

দলীয় সূত্রগুলোর ভাষ্য, এই জনসভার মাধ্যমেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। অপরদিকে, সিলেট পর্ব শেষে করেই দিনে হবিগঞ্জেও জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ গতকাল বিকেলে হবিগঞ্জে এক দোয়া মাহফিলে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত ওই দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে আসবেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জ পৌরসভা মাঠে স্মরণকালের এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তিনি। হবিগঞ্জের দলীয় অনুষ্ঠান শেষে করে মৌলভীবাজারের পথে রওয়ান হবেন তারেক রহমান।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার