admin

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

মধ্যজাফলং দিয়ে জমজমাট চোরাচালান লাইনম্যান আব্দুল্লাহ সিন্ডিকেট

মধ্যজাফলং দিয়ে জমজমাট চোরাচালান লাইনম্যান আব্দুল্লাহ সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট সীমান্তের মধ্য জাফলং দিয়ে ভারত থেকে অবাধে চোরাইপণ্য। আর এ চোরাচালান নিয়ন্ত্র করছে লাইনম্যান পরিচয়ে আব্দুল্লাহ সিন্ডিকেট। তারা ডিবি পুলিশ ও থানা পুলিশের নামে চোরাকারবারিদের কাছ থেকে আদায় করছে নিয়মিত বখরা। এমন অভিযোগ স্থানীয়দের। লাইনম্যান আব্দুল্লাহ সিন্ডিকেটের অন্যরা হচ্ছ-আল-আমিন ও কামাল, খায়রুল, জসিম, রিয়াজ (১) হোসেন, রিয়াজ (২), কালাম, আরিফ, লিয়াকত সহ কয়েকজন।
এ এলাকা দিয়ে যে সব চোরাইপণ্য আমদানি হয়েথাকে সেগুলোর অন্যতম চিনি, নাসির বিড়ি, কম্বল, জিরা, কিট মাল, বিভিন্ন ব্রান্ডেট মাদক, ইয়াবা, মদ, গাজাসহ বিভিন্ন পন্য। প্রতিদিন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশের ভিতর এসব পণ্য প্রবেশ করলেও রহস্যজনক কারণে আইন বাহিনী নিরব ভূমিকা পালন করছে।
মধ্যজাফলংয়ের যে সব পয়েন্ট দিয়ে এসব চোরাই পণ্য প্রবেশ করে সেগুলো হচ্ছ প্রতাবপুর, লামাপুঞ্জি, মোগলি, কাটারির খাল, চা-বাগান সংলগ্ন রাধানগর বাজার। রাধানগর বাজার দিয়ে গাড়ি বুঝাই করে নিয়ে নিরাপদে গোয়ানঘাট হয়ে সিলেট শহর সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয় চোরাচালানের এ সব পণ্য। আর এ সব পণ্য থেকে লাইনম্যান আব্দুল্লাহ সিন্ডিকেট প্রতিদিন ডিবি ও পুলিশের নাম আদায় করে লাখ লাখ টাকা বখরা।
এই লাইনম্যান সিন্ডিকেটের অনুমতি ছাড়া এই রুটে কোনো চোরাই পণ্যবাহী ট্রাক বা ডিআই গাড়ি চলাচল করতে পারে না বলে দাবি করেন স্থানীয়রা। সিলেটের শীর্ষ চোরাকারবারি আব্দুল্লাহ, আল-আমিন ও কামাল সিন্ডিকেট সারা দিন ঘুমিয়ে থাকে। কিন্তু সন্ধ্যার আগেই ইলেকট্রিক টর্চলাইট হাতে নেমে পড়ে মাঠে অবৈধ ভারতীয় পণ্যসামগ্রী লাইন ক্লিয়ার করতে ।
এই বিষয়ে এলাকায় নিয়োজিত পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের কোনো অফিসিয়াল লাইনম্যান নেই। পুলিশের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে জানতে গোয়াইনঘাট থানা পুলিশের অফিসিয়াল নাম্বারে কল দেওয়া হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, আমার এলাকায় এসব চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। তারপরও আমি খোজ নিয়ে দেখছি ওরা কারা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা