admin

প্রকাশিত: 10:20 AM, August 2, 2024

এমসি কলেজের সামনে থেকে শিক্ষার্থী অপহরণ, মামলা করতে যাওয়ায় হামলা ও বাড়ি ভাংচুর

এমসি কলেজের সামনে থেকে শিক্ষার্থী অপহরণ, মামলা করতে যাওয়ায় হামলা ও বাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সামনে থেকে হাবিবা আক্তার জেবা (৩০) নামে এক শিক্ষার্থীকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিলে অপহৃতের পরিবারকে প্রাণনাশের হুমকি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে অপহরণকারীদের বিরুদ্ধে।
অপহৃত হাবিবা আক্তার জেবা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকার ৫নং রোডের বাসিন্দা মৃত আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই এমসি কলেজের সামনে থেকে অজ্ঞাতনামা একদল লোক জেবাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার কয়েক ঘন্টার পর উদ্ধার হয় জেবা।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অপহরণের বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিলে অপহরণকারীদের পক্ষ থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। মামলা না করার জন্য দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এর এক পর্যায়ে দুষ্কৃতকারীরা ওই শিক্ষার্থীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও ঘরবাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় থানা পুলিশ জানায়, অপহরণ ও পরবর্তী হামলার বিষয়টি তারা অবগত হয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে দিনদুপুরে শিক্ষার্থী অপহরণ ও পরবর্তীতে পরিবারের ওপর হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জেবাকে অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।