admin
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের মহিমায় উজ্জীবিত হয়ে সিলেটে পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। মাসব্যাপী ধারাবাহিক ইফতার বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর চাঁদনীঘাট এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান সেলিম। তিনি নিজ হাতে পথচারী ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, ইশতিয়াক মাহবুব সুয়েবসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের সক্রিয় যুব সদস্যবৃন্দ।
বিতরণকালে ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান সেলিম বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। রমজানের এই পবিত্র মাসে শহরের কর্মজীবী ও ঘরে ফিরতে দেরি হওয়া পথচারীদের মুখে ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাসব্যাপী অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রমজান মাসজুড়ে প্রতিদিন নগরীর বিভিন্ন জনাকীর্ণ পয়েন্টে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এভাবেই ইফতার পৌঁছে দিচ্ছেন সিলেট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব