admin

প্রকাশিত: 9:50 AM, March 4, 2026

দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

সিকৃবিতে এক্স-জেসিডি ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এক্স-জেসিডি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একটি হলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তা এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা ও সংহতি প্রয়োজন।”
এক্স-জেসিডি ফাউন্ডেশনের আহ্বায়ক এবং সিকৃবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সিকৃবি ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হক খান সোহেল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক সভাপতি ডা. এইচ.এম নাজমুল হক এবং সাবেক আহ্বায়ক ডা. জামিল আহমেদ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. ইউসুফ মিয়া, প্রফেসর ড. আজিজ হোসেন ও প্রফেসর ড. কাওছার হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তা নেয়ামত উল্লাহ, গোলাম রসুল এবং সিকৃবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে ডা. মশিউর রহমান তোতন, ডা. মো. খালেকুজ্জামান, ডা. কামরুল হাসান লিংকন, ডা. শরিফুল ইসলাম জুনায়েদ ও বর্তমান সদস্য সচিব সোহান তালুকদার।
রাজনৈতিক নেতাদের মধ্যে ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয় উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান ছাত্রনেতা অংশ নেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল