admin

প্রকাশিত: 1:11 PM, March 7, 2026

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা

সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসার একটি টিনশেড ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান দিলোয়ার মিয়ার হাতে ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।
সহায়তা প্রদানকালে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আগুনের এই ক্ষতি হয়তো পূরণ হওয়ার নয়, তবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে দুর্গত মানুষের পাশে থাকি, তবে তারা ঘুরে দাঁড়ানোর সাহস পায়। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।” এসময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেশ কবির আহমদ, সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, ১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক খালেদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সদস্য সুহেল আহমদ, রাসেল আহমদ, হেলিম খান মাসুদ, জয়নাল আবেদির রাহেল, ইমরান আলী প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কয়েস লোদীর এই তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রশংসা করেন এবং বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন একটি ফিলিং

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন