admin

প্রকাশিত: 5:46 AM, March 22, 2026

তদন্ত ছাড়াই স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে বহিষ্কার: সিলেটে তোলপাড়, যুবদল নেতার পদত্যাগ

তদন্ত ছাড়াই স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে বহিষ্কার: সিলেটে তোলপাড়, যুবদল নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার:

সিলেটের মদিনা মার্কেটে মাংসের দাম নিয়ে সংঘর্ষের ঘটনায় কোনো ধরনের তদন্ত ছাড়াই মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সিলেটে তোলপাড় চলছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। এই অন্যায়ের প্রতিবাদে রোববার মহানগর যুবদলের সাবেক এক নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীকে বহিষ্কার করেন। মদিনা মার্কেটে মাংসের অতিরিক্ত দামে বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তাদের নাম জড়িয়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ বা তদন্ত ছাড়াই একটি বিশেষ পক্ষের ‘প্রেসক্রিপশনে’ এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, সজিব ও রব্বানী সিলেট সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে বিএনপির একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন। এই রাজনৈতিক অবস্থানের কারণেই তাদের পরিকল্পিতভাবে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলের দুর্দিনের পরীক্ষিত সৈনিকদের ওপর এমন ‘অবিচার’ মেনে নিতে না পেরে রোববার সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাজপথের লড়াকু কর্মীদের সাথে অন্যায় করা হয়েছে। জানা গেছে, ওসমান গনি বহিষ্কৃত নেতাদের পক্ষে অবস্থান নেওয়ায় তাকেও মদিনা মার্কেটের ঘটনায় হওয়া মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।

অব্যাহতি পাওয়া নেতাদের অনুসারী ও তৃণমূল নেতাকর্মীরা এই বহিষ্কারাদেশকে ‘একপাক্ষিক’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তারা সিলেটের শীর্ষ দুই নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক প্রবীণ নেতা বলেন, “তদন্ত ছাড়া এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ত্যাগী কর্মীদের এভাবে মূল্যায়ন করা দুঃখজনক।”


সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ