admin

প্রকাশিত: 9:13 AM, March 24, 2026

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, প্রবাসীদের মানবিক ভূমিকার প্রশংসা

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, প্রবাসীদের মানবিক ভূমিকার প্রশংসা

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংগঠন ‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) জৈন্তাপুরের আব্দুল্লাহপুর হাইওয়ে, ইস্ট-ওয়েস্ট রেস্টুরেন্ট সারিঘাট এবং শ্রীপুর এলাকায় পৃথকভাবে এ ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। দুপুর থেকে শুরু হওয়া এই মিলনমেলা চলে রাত ১০টা পর্যন্ত। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী এবং দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা দীর্ঘ সময় পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের কার্য-উপদেষ্টা কমিটির সদস্য মুজাম্মিল হেলালী এবং সঞ্চালনা করেন গ্রুপের সৌদি আরব শাখার সভাপতি ফয়জুল করিম ফজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রুপের উপদেষ্টা ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। প্রধান বক্তার ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, “জৈন্তাপুরের প্রবাসীরা শুধু নিজেদের পরিবার নয়, সমাজ ও এলাকার অসহায়, হতদরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি মানবিক কাজেও অবদান রাখছেন। এই ধরনের সংগঠন সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগ্রত করে।”

তিনি আরও বলেন,“প্রত্যেক রেমিট্যান্স যোদ্ধা আমাদের গর্ব। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসীরা নিজেদের শেকড়কে ভুলে যাননি, বরং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জৈন্তাপুর প্রবাসী গ্রুপ যে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, ভবিষ্যতেও এই সংগঠন সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখবে।”

প্রধান বক্তার বক্তব্যে আব্দুল হাফিজ , জৈন্তাপুর প্রবাসী গ্রুপ দীর্ঘদিন ধরে জৈন্তাপুরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি প্রবাসীদের ঐক্যের পাশাপাশি সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তারা প্রবাসীদের “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন— জৈন্তাপুর প্রবাসী গ্রুপের দেশে অবস্থানরত কেন্দ্রীয় কার্য-উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ, সৌদি শাখার উপদেষ্টা নিয়াজ মোর্শেদ, ইউএ শাখার উপদেষ্টা ফখরুল ইসলাম ও বেলাল উদ্দিন, ইউএ শাখার সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন নিজাম, বাহরাইন শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলম, সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শরিফ আহমেদ, আবুল কালাম সিকদার, সোহেল আহমদ, মনির আহমদসহ আরও অনেকে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রবাসী সদস্যদের মিলনমেলা, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসীদের নিয়ে এমন সামাজিক ও সম্প্রীতির আয়োজন অব্যাহত থাকবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার